টি-২০ বিশ্বকাপ ২০২৬
Rohit Sharma

পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট নয় ভারত! মহারণের আগে সূর্যদের বিশেষ পরামর্শ রোহিতের

নামিবিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ের পরেও যে চিন্তার মেঘ পুরোপুরি সরছে না ভারতীয় টিমের উপর থেকে। এই আবহে রবিবাসরীয় মহারণে ভারতকে ফেভারিট মনে করছেন না প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৭:০৪

options
link
পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট নয় ভারত! মহারণের আগে সূর্যদের বিশেষ পরামর্শ রোহিতের
রবিবাসরীয় মহারণে পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ফেভারিট মানছেন না রোহিত শর্মা। ফাইল ছবি।

নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়ে পাক যুদ্ধের মহড়া সেরেছে ভারত। ৯৩ রানে জিতেছে টিম ইন্ডিয়া। এমন দাপুটে জয়ের পর যে কোনও টিম, যে কোনও কোচের স্বস্তিতে থাকার কথা। কিন্তু ভারতীয় কোচ গৌতম গম্ভীর পুরোপুরি স্বস্তি পাচ্ছেন কোথায়! নামিবিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ের পরেও যে চিন্তার মেঘ পুরোপুরি সরছে না ভারতীয় টিমের উপর থেকে। এই আবহে রবিবাসরীয় মহারণে ভারতকে ফেভারিট মনে করছেন না প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। মহারণের আগে সূর্যদের বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি। 

Advertisement

বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা। নামিবিয়ার সঙ্গে সঙ্গে সমান্তরাল আরও একটা ম্যাচের প্রস্তুতি চলছিল। কোন ম্যাচ? সহজেই অনুমেয়। রবিবারের পাকিস্তান-যুদ্ধ। তার আগে টিম ইন্ডিয়াকে সতর্ক করে দিলেন হিটম্যান। বললেন, “প্রথমত আমি কখনওই ফেভারিট এই শব্দটায় বিশ্বাস করিনি। ফেভারিট বলে কিছু হয় না। ভারত-পাকিস্তান ম্যাচের মজাই আলাদা। এর আকর্ষণই আলাদা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতকে জোড়া বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসাবে রোহিত শর্মাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছে আইসিসি। এর আগে আর কোনও সক্রিয় ক্রিকেটারকে এভাবে এত বড় টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়নি। সেই রোহিত আরও বলেন, “গত ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচে বহু কিছু ঘটেছে। সব দলই এখন অনেক টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। তবে মাঠে নামব, জিতব আর ২ পয়েন্ট পাব, এটা ভেবে তো আর খেলা যায় না। পয়েন্টের পেতে হলে নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে। নাহলে শূন্য হাতে ফিরে আসতে হতে পারে।”

Advertisement

তাঁর সংযোজন, “অতীতে কী ঘটেছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। টিম এখন কেমন খেলছে, সেটা সবার আগে গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা ফর্মে থাকা না থাকার উপর নির্ভর করে ম্যাচের রেজাল্ট। এখন যে কোনও দল যে কোনও দলকে হারাতে পারে। সেই কারণে ভালো খেলতেই হবে। এটাই সবার আগে। তাই নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপর অনেক কিছু নির্ভর করে।” উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসাবে চূড়ান্ত সফল রোহিত। অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার তিনি। নামের পাশে রয়েছে ৬ সেঞ্চুরি। যা আর কারও নেই। সেই রোহিত পাকিস্তান ম্যাচের আগে সূর্যকুমার যাদবের দলকে পরামর্শ দিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.