টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

‘ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা’, হারের পর সূর্যদের কটাক্ষ করে ৩ পরামর্শ মঞ্জরেকরের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বিশ্বকাপ সেমির স্বপ্ন এখনও অধরা নয়। কিন্তু তার জন্য অনেক কিছু শোধরাতে হবে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর দক্ষিণ আফ্রিকাকে 'ধন্যবাদ' জানিয়ে সূর্যকুমারদের কটাক্ষ করেছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ২০:৩০

options
link
‘ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা’, হারের পর সূর্যদের কটাক্ষ করে ৩ পরামর্শ মঞ্জরেকরের
টিম ইন্ডিয়াকে তিন পরামর্শ মঞ্জরেকরের।

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব দিকে টেক্কা দিয়েছে প্রোটিয়ারা। ৭৬ রানে হার বিশ্বকাপে (T20 World Cup) রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় হারের লজ্জা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর বিশ্বকাপ সেমির স্বপ্ন এখনও অধরা নয়। কিন্তু তার জন্য অনেক কিছু শোধরাতে হবে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর দক্ষিণ আফ্রিকাকে ‘ধন্যবাদ’ জানিয়ে সূর্যকুমারদের কটাক্ষ করেছেন। সঙ্গে তিন পরামর্শও দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। 

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মঞ্জরেকর। সেখানে দক্ষিণ আফ্রিকা ধন্যবাদ জানানোর পাশাপাশি, কোথায় কোথায় উন্নতির প্রয়োজন, সে কথা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর মতে, দলে কুলদীপ যাদবের অন্তর্ভুক্তি প্রয়োজন। সঙ্গে আরও দু’টি বিষয়ে জোর দেওয়া উচিত বলে উল্লেখ করেছেন মঞ্জরেকর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ধন্যবাদ দক্ষিণ আফ্রিকা। এখন আমরা বুঝতে পারছি ভারতকে আগামী ধাপে কী করতে হবে।

Advertisement
  1. যে ব্যাটার স্পিনের বিরুদ্ধে স্কিলফুল ব্যাটিং খেলতে পারে, তাকে উপরের সারিতে নামাতে হবে।
  2. যিনি থ্রো ডাউন করান, তাঁকে আরও বেশি করে স্লোয়ার বলের অনুশীলন করাতে হবে।
  3. কুলদীপ যাদবকে দলে নিতে হবে। যাতে আরও বেশি উইকেট নেওয়ার বিকল্প তৈরি হয়।’

উল্লেখ্য, ‘গুরুত্বহীন’ সিরিজ হোক বা গ্রুপ পর্বের ম্যাচে সাদামাটা প্রতিপক্ষ। ভারতের ব্যাটাররা গোলাবারুদ ছুড়তে অভ্যস্ত। কিন্তু চাপের মুখে পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং। অভিষেক শর্মা থেকে সূর্যকুমার, সকলেই ফ্লপ। সঙ্গে স্লো বল এবং স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা চোখে পড়েছে। পরিস্থিতি একটু এদিক-ওদিক হতেই টিম ইন্ডিয়ার কঙ্কালসার ছবিটা বেরিয়ে এসেছে। এই পরিস্থিতিতে উঠে এল মঞ্জরেকরের পরামর্শ। ভুলচুক শোধরাতে পারবে টিম ইন্ডিয়া? সময়ই এর উত্তর দেবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.