T20 World Cup

মায়াবী ওয়াংখেড়েতে ব্রিটিশ বধ, ফাইনালে ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় ভারত

এক নজরে
২২:৪৮ সর্বশেষ
ফাইনালে ভারত
২২:৪৫
শেষ ওভারের ভরসা দুবে
২২:৩৯
আবারও সফল হার্দিক
২২:৩৯
বেথেলের সেঞ্চুরি
২২:৩৪
সেঞ্চুরির দোরগোড়ায় বেথেল
২২:২৮
১৭ ওভারে ৫ উইকেটে ২০৯ রান
২২:২১
১৬ ওভারে ১৯৩
২১:৫৮
দুর্দান্ত ক্যাচে আউট উইল জ্যাকস
২১:৫০
বেথেলের হাফসেঞ্চুরি
২১:৩৯
অক্ষরের শিকার ব্যান্টন
২১:৩৪
১০০ রানের দোরগোড়ায় ইংল্যান্ড
২১:২৮
বাটলারকে ফেরালেন বরুণ
২১:১৮
আউট ইংলিশ অধিনায়ক
২১:১০
৩ ওভারে ২৫ ইংল্যান্ড
২০:৫৭
নিজের প্রথম ওভারেই সফল হার্দিক
২০:৫৫
ভারতীয় বোলারদের অগ্নিপরীক্ষা
২০:৪৩
ইংল্যান্ডের টার্গেট ২৫৪, ছক্কার রেকর্ড ভারতের
২০:৪৩
হার্দিকের হোঁচট
২০:৩২
তিলককে বোল্ড আউট আর্চারের
২০:২৭
হার্দিকের ডাকে সাড়া দিয়ে আউট দুবে
২০:১৮
স্টাম্পড সূর্য
২০:১৮
ওয়াংখেড়েতে ধোনি
২০:০৮
বড় রানের দিকে এগোচ্ছে ভারত
১৯:৫৩
আউট সঞ্জু
১৯:৫৩
১৩ ওভারে ১৬০
১৯:৪৯
১০ ওভারে ১১৯
১৯:৪৩
৩৯ রানে আউট ঈশান
১৯:৪১
১০০ রানের গণ্ডি পেরল ভারত
১৯:২৬
ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি
১৯:১৭
উইকেট পতনেও রান রেট ধরে রেখেছে ভারত
১৯:১১
ক্যাচ মিসে জীবন পেলেন সঞ্জু
১৯:০৫
ফের ব্যর্থ অভিষেক
১৮:৩৮
প্রথম ওভারেই চার-ছক্কা
১৮:৩৩
টসে হার ভারতের
১৮:৩০
শচীনপুত্রর বিয়েতে গম্ভীর
১৮:২৪
সম্ভাব্য প্রথম একাদশ
১৮:০৯
সেমিফাইনাল ঘিরে মুম্বইয়ে তুঙ্গে উন্মাদনা
ফাইনালে ভারত। ছবি সৌজন্য: বিসিসিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:১৩

options
link
শেষ আপডেট: ২২:৪৮

ফাইনালে ভারত

শেষ ওভারে ওয়াইড দেওয়া এবং ছক্কা হজমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না দুবে। ৭ ওভারে ২২ রান দিলেন তিনি। সহজ জয় কঠিন ভাবে দিতে জিতে ফাইনালে টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ২৪৬ রানে শেষ করে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড।

শেষ আপডেট: ২২:৪৫

শেষ ওভারের ভরসা দুবে

শেষ ওভারে ভরসা করে শিবম দুবে। তাঁর ওভারেই ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলা রান আউট বেথেল। জয় এখন সময়ের অপেক্ষা।

শেষ আপডেট: ২২:৩৯

আবারও সফল হার্দিক

নিজের শেষ ওভারে আবারও একটি উইকেট তুলে নিয়ে ভারতীয় সমর্থকদের স্বস্তি দিলেন তারকা অলরাউন্ডার। স্যাম কারানকে ফেরালেন তিনি।

শেষ আপডেট: ২২:৩৯

বেথেলের সেঞ্চুরি

কঠিন সময়ে মাথা ঠান্ডা রেখে স্মরণীয় সেঞ্চুরি হাঁকালেন বেথেল।

শেষ আপডেট: ২২:৩৪

সেঞ্চুরির দোরগোড়ায় বেথেল

বুমরাহর ইয়র্কারে ফের গ্রিপে ইংল্যান্ড। নিজের শেষ ওভারে ৬ রান দিয়ে অর্শদীপের 'কেলেঙ্কারি' ঢাকলেন বুমরাহ। নিজের চার ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে শেষ করলেন এক নম্বর পেসার।

শেষ আপডেট: ২২:২৮

১৭ ওভারে ৫ উইকেটে ২০৯ রান

ক্রমেই ম্যাচ কঠিন করে দিচ্ছেন অর্শদীপ সিং। অজস্র ওয়াইড দিচ্ছেন। তার উপর লো ফুলটস। ছক্কা মারতে কোনও ভুল করেননি বেথেল। ৪ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নিয়ে নিজের সেমিফাইনাল শেষ করলেন অর্শদীপ।

শেষ আপডেট: ২২:২১

১৬ ওভারে ১৯৩

বড় রানের লক্ষ্যে নেমে কীভাবে খেলতে হয়, দেখাচ্ছে ইংল্যান্ড। ৫ উইকেট হারালেও মাথা ঠান্ডা রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন বেথেল। একের পর এক ওয়াইড দিয়ে কারানদের কাজ অবশ্য মসৃণ করে দিয়েছেন অর্শদীপ। এভাবে বল করলে কিন্তু জয়ের পথ কঠিনই হতে থাকবে ভারতের।

শেষ আপডেট: ২১:৫৮

দুর্দান্ত ক্যাচে আউট উইল জ্যাকস

সূর্যকুমারের ক্যাচ মিস ভারতকে ভোগালেও ফের দুর্দান্ত ক্যাচের দৌলতেই আবারও খেলায় ফিরল দল। অর্শদীপের ডেলিভারিতে বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে ক্যাচ ধরে অক্ষর ছুড়ে দেন শিবম দুবেকে। আর তাতেই প্যাভিলিয়নের পথ দেখেন উইল জ্যাকস। ৩৫ রানে তিনি আউট হতেই কার্যত সেলিব্রেশনের মুডে টিম ইন্ডিয়া।

শেষ আপডেট: ২১:৫০

বেথেলের হাফসেঞ্চুরি

১০ ওভারে ৪ উইকেটে ১১৯ রান ইংল্যান্ডের। রান রেট এখনও ১২-র উপর। আর এই চাপের মুহূর্তপূর্ণ হাফ সেঞ্চুরিটি করে ফেললেন বেথেল। ১৯ বলে ৫০ করে চলতি টুর্নামেন্টে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন তিনি।

শেষ আপডেট: ২১:৩৯

অক্ষরের শিকার ব্যান্টন

ব্যান্টন শট মিস করলেও অক্ষরের ডেলিভারি স্টাম্প ছুঁতে মিস করেনি। ১৭ বলে ফিরলেন তিনি। ৮ ওভারে চার উইকেটে ইংল্যান্ডের স্কোর ৯৯। ক্রমাগত উইকেটের পতনে ক্রমেই চাপ বাড়ছে ইংল্যান্ডের।

শেষ আপডেট: ২১:৩৪

১০০ রানের দোরগোড়ায় ইংল্যান্ড

তিন-তিনটে উইকেট খোয়ালেও লক্ষ্যে স্থির ইংল্যান্ড। যেখানে ১৩-র উপরে রান রেট প্রয়োজন, সেখানে ১১-র উপর রান রেট ধরে রেখেছেন ব্যান্টনরা। ৭ ওভারেই ৮৩ রান তাঁদের ঝুলিতে।

শেষ আপডেট: ২১:২৮

বাটলারকে ফেরালেন বরুণ

বাটলারকে আউট করে স্বস্তির নিশ্বাস ফেলল ভারতীয় শিবির। জয়ের পথের অনেকখানি কাজই যেন সেরে দিলেন বরুণ চক্রবর্তী। তাঁর গুগলি মিডল স্টাম্পের মাথা ছুঁতেই চওড়া হাসি বরুণের মুখে। ২৫ রানে আউট দলের অন্যতম স্তম্ভ বাটলার। যদিও চলতি বিশ্বকাপে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি।

শেষ আপডেট: ২১:১৮

আউট ইংলিশ অধিনায়ক

বুমবুম বুমরাহর হাতে বল পড়তেই বেসামাল ব্রিটিশ লাইন আপ। স্লোয়ারের সৌজন্যে প্রথম বলেই তুলে নিলেন অধিনায়ক হ্যারি ব্রুককে। পয়েন্ট থেকে ২০ গজ পিছনে দৌড়ে অনবদ্য ক্যাচ নিলেন অক্ষর প্যাটেল। ওয়াংখেড়ের শব্দব্রহ্মে জমজমাট সেমিফাইনাল।

শেষ আপডেট: ২১:১০

৩ ওভারে ২৫ ইংল্যান্ড

তিন ওভার শেষে এক উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ২৫ রান। রান রেট ৮.৩৩। প্রয়োজন ১৩.৪৭। সুতরাং লক্ষ্য পূরণে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়তেই হবে ইংল্যান্ডকে। দু'ওভারে অর্শদীপ দিলেন ২৩ রান।

শেষ আপডেট: ২০:৫৭

নিজের প্রথম ওভারেই সফল হার্দিক

ব্যাটের পর হাত ঘুরিয়েও শুরুতেই সফল হার্দিক পাণ্ডিয়া। নিজের প্রথম ওভারের প্রথম বলেই তুলে নিলেন ফিল সল্টকে। কভারে ক্যাচ ধরতে কোনও ভুল করেননি অক্ষর প্যাটেল। ৫ রানে ফিরলেন ইংলিশ ওপেনার। আপাতত ক্রিজে বাটলার ও অধিনায়ক ব্রুক।

শেষ আপডেট: ২০:৫৫

ভারতীয় বোলারদের অগ্নিপরীক্ষা

ব্যাটারদের ভূমিকা শেষ। এবার ভারতীয় বোলারদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে রাতে ইংল্যান্ডের জন্য ডিউ কতটা ফ্যাক্টর হতে চলেছে, সেটাই বড় প্রশ্ন।

শেষ আপডেট: ২০:৪৩

ইংল্যান্ডের টার্গেট ২৫৪, ছক্কার রেকর্ড ভারতের

টস হেরেও ব্যাট হাতে দলকে লড়াই করার মতো জায়গাতে পৌঁছে দিলেন সঞ্জু, ঈশান, হার্দিকরা। ৭ উইকেট হারিয়ে ২৫৩ রানে শেষ হল ভারতের ইনিংস। টি-২০ বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড গড়া না হলেও ছক্কার নজির গড়লেন ভারতীয়রা। এই প্রথম টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ১৯টি ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড নিজেদের নামে করল ভারত।

শেষ আপডেট: ২০:৪৩

হার্দিকের হোঁচট

শেষ ওভারে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু শেষ ওভারে রান আউট হয়ে সেই আশায় জল ঢাললেন হার্দিক। ১২ বলে ২৭ রান হার্দিকের।

শেষ আপডেট: ২০:৩২

তিলককে বোল্ড আউট আর্চারের

ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নেমে ৩ ছক্কা হাঁকিয়ে বেশ খেলছিলেন তিলক। কিন্তু বাদ সাধলেন আর্চার। বোল্ড আউট করে ২১ রানে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরালেন তিনি। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ২৩৭/৬।

শেষ আপডেট: ২০:২৭

হার্দিকের ডাকে সাড়া দিয়ে আউট দুবে

দল ২০০ রানের গণ্ডি পেরতেই ফের বিপত্তি। হার্দিক বলে শট নিতেই নন স্ট্রাইকিং এন্ডে থাকা দুবে ছুটতে শুরু করেন। কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়ে থাকেন হার্দিক। যা হওয়ার তাই হল। রান আউট দুবে। ২৫ বলে ৪৩ রানের সুন্দর ইনিংস খেলে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২০:১৮

স্টাম্পড সূর্য

ফের ধাক্কা খেল ভারতীয় ব্যাটিং লাইন আপ। রশিদের বলে ভারতীয় অধিনায়ককে স্টাম্পড আউট বাটলারের। ৬ বলে ১১ রান করেই ফিরলেন তিনি। ক্রিজে হার্দিক পাণ্ডিয়া।

শেষ আপডেট: ২০:১৮

ওয়াংখেড়েতে ধোনি

বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল উপভোগ করতে ওয়াংখেড়ে হাজির খোদ ক্যাপ্টেন কুল। শচীনপুত্রর বিবাহ অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি। সেখান থেকেই স্ত্রী সাক্ষীকে নিয়ে সোজা স্টেডিয়ামে ধোনি।

শেষ আপডেট: ২০:০৮

বড় রানের দিকে এগোচ্ছে ভারত

তিন উইকেট হারালেও ওয়াংখেড়েতে চার-ছক্কার বিরতি নেই। সূর্য-দুবের দুরন্ত ব্যাটিং উপভোগ করছে ভরা স্টেডিয়াম। ১৫ ওভারে ভারতের সংগ্রহ ১৭৭ রান।

শেষ আপডেট: ১৯:৫৩

আউট সঞ্জু

বলতে বলতে বড় সাফল্য ইংল্যান্ডের। সঞ্জুর মূল্যবান উইকেটটি তুলে নিলেন জ্যাকস। ৪২ বলে ৮৯ রানে সল্টের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন। হাঁকালেন মোট ৮টি চার ও ৭টি ছক্কা। এবার ক্রিজে দুবের সঙ্গে সূর্যকুমার।

শেষ আপডেট: ১৯:৫৩

১৩ ওভারে ১৬০

দুবে এবং সঞ্জুর চওড়া ব্যাটে কার্যত রানের পাহাড়ের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া। ১৩ ওভারের আগেই দেড়শোর গণ্ডি পেরিয়ে গেল ভারত।

শেষ আপডেট: ১৯:৪৯

১০ ওভারে ১১৯

১০ ওভারে দুই উইকেট খুইয়ে ভারতের স্কোর ১১৯ রান। এই উইকেটে ২০০ রান তুললে, তবেই ইংল্যান্ডকে টক্কর দেওয়ার জায়গায় পৌঁছবে ভারত।

শেষ আপডেট: ১৯:৪৩

৩৯ রানে আউট ঈশান

সঙ্গী হারালেন সঞ্জু। রশিদের বলে জ্যাকসের হাতে ক্যাচ তুলে আউট ঈশান। ১৮ বলে ৩৯ রান করে ফিরলেন তিনি। সূর্য-হার্দিকের আগে নেমে শিবম দুবে এবার রান রেট ধরে রাখার পরীক্ষা দেবেন।

শেষ আপডেট: ১৯:৪১

১০০ রানের গণ্ডি পেরল ভারত

৮.৪ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। দুরন্ত শটে বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে দলকে দ্রুত শতরান এনে দিলেন সঞ্জু। ১২-র উপর রান রেট। এই ফর্ম ধরে রাখলে নিঃসন্দেহে ভালো জায়গায় পৌঁছে যাবে দল।

শেষ আপডেট: ১৯:২৬

ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি

ফের চেনা ছন্দে সঞ্জু। ডসনের বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি ভারতীয় ওপেনারের। ২৬ বলের ইনিংসে ৭টি চার ও ৩টি ছক্কা হাঁকালেন সঞ্জু।

শেষ আপডেট: ১৯:১৭

উইকেট পতনেও রান রেট ধরে রেখেছে ভারত

শুরুতেই অভিষেক আউট হলেও রান রেট ধরে রেখেছেন সঞ্জু ও ঈশান। ৫ ওভারে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৫৫ রান। অর্থাৎ ১০-এ উপর রান রেট।

শেষ আপডেট: ১৯:১১

ক্যাচ মিসে জীবন পেলেন সঞ্জু

নিজের দ্বিতীয় ওভারেই সঞ্জুকে প্যাভিলিয়নে ফেরানোর দুর্দান্ত সুযোগ পেলেন আর্চার। কিন্তু মিড অনে ক্যাচ মিসে জীবন পেলেন ভারতীয় ওপেনার। পরের বলেই অবশ্য় ছক্কা হাঁকিয়ে দম বন্ধ পরিস্থিতি দূর করেন সঞ্জু।

শেষ আপডেট: ১৯:০৫

ফের ব্যর্থ অভিষেক

ব্যাট হাতে আবারও ব্যর্থ অভিষেক শর্মা। জ্যাকসের ডেলিভারিতে পুল শট মারতে গিয়ে সল্টের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়লেন। সংগ্রহ মোটে ৯ রান।

শেষ আপডেট: ১৮:৩৮

প্রথম ওভারেই চার-ছক্কা

প্রথম ওভারে জোর্ফা আর্চারকে শক্ত হাতেই সামলালেন সঞ্জু স্যামসন। তাঁর বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সৌজন্যে ৬ বলে ভারতের স্কোর ১২।

শেষ আপডেট: ১৮:৩৩

টসে হার ভারতের

শেষ চারেও টসে হারলেন সূর্যকুমার যাদব। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের। ইংল্যান্ড দলে একটি বদল। রেহান আহমেদের বদলে ঢুকলেন জেমি ওভার্টন। ভারতীয় দল অপরিবর্তিত।
ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।

শেষ আপডেট: ১৮:৩০

শচীনপুত্রর বিয়েতে গম্ভীর

এই শহরেই আজ সাত পাকে বাঁধা পড়ছেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। বিয়েবাড়িতে চাঁদের হাট। টিম হোটেল থেকে দূরত্ব ১০ কিলোমিটার মতো। সেখানেই সেমির লড়াইয়ের আগে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

শেষ আপডেট: ১৮:২৪

সম্ভাব্য প্রথম একাদশ

সব ঠিকঠাক থাকলে এদিন দলে পরিবর্তন ঘটাবে না টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উইনিং কম্বিনেশনই ধরে রাখবেন সূর্যরা। অভিষেকের ব্যাট থেকে রানের ফোয়ারার অপেক্ষায় সমর্থকরা। সেই সঙ্গে আরও একবার সঞ্জু শো দেখতে মুখিয়ে দেশবাসী।

শেষ আপডেট: ১৮:০৯

সেমিফাইনাল ঘিরে মুম্বইয়ে তুঙ্গে উন্মাদনা

বিশ্বকাপের সেমিফাইনালের মহারণে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড। মায়ানগরীর ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাতারে কাতারে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। ওয়াংখেড়ের সবুজ ঘাসে আজ বড় পরীক্ষার মুখে স্পিনাররা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.