টি-২০ বিশ্বকাপ ২০২৬
Shahid Afridi

‘পরের ম্যাচ থেকেই শাহিনকে বাদ দেওয়া হোক’, জামাইয়ের পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছেন আফ্রিদি

লাগাতার ব্যর্থতার কারণ খুঁজতে গিয়েই পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেছেন সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৩:৪৭

options
link
‘পরের ম্যাচ থেকেই শাহিনকে বাদ দেওয়া হোক’, জামাইয়ের পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছেন আফ্রিদি
ভারতের বিরুদ্ধে মাত্র দুই ওভার বল করেই ৩১ রান দিয়েছেন শাহিন। ফাইল ছবি।

তিনি দলের প্রধান বোলার। কিন্তু ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র দুই ওভারের বেশি বল করানো যায়নি শাহিন আফ্রিদিকে (Shaheen Shah Afridi) দিয়ে। নিজের প্রথম বলেই ছক্কা হজম করতে হয়েছে। সব মিলিয়ে শাহিনের পারফরম্যান্স দেখে ক্ষিপ্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi), যিনি সম্পর্কে তারকা পেসারের শ্বশুর। স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে শাহিনকে দল থেকে বের করে দেওয়া উচিত।

Advertisement

সম্প্রতি ভারতের বিরুদ্ধে ম্যাচ থাকলে পাকিস্তান কার্যত আত্মসমর্পণ করছে। একটা সময়ে দুই মহাশক্তিধর দেশের ম্যাচে হাড্ডাহাড্ডি ক্রিকেট হলেও, সাম্প্রতিক অতীতে একপেশে ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। লাগাতার ব্যর্থতার কারণ খুঁজতে গিয়েই পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেছেন সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এসেছে পাক দলের তথাকথিত তারকাদের দরজা দেখিয়ে দেওয়ার। বরং তরুণ প্রতিভাদের জাতীয় দলে সুযোগ দিতে হবে।

Advertisement

রবিবার ভারতের কাছে হারের পর আফ্রিদি বলেন, “আমার মনে হয় এখন যদি সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমি শাহিনকেও বাদ দিয়ে দেব। বাবর আজম, শাদাব খানদেরও প্রথম একাদশে রাখা যায় না। বরং যারা বেঞ্চে বসে রয়েছে, নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে সেই তরুণদের সুযোগ দেওয়া উচিত। ভবিষ্যতের কথা ভেবে ওদেরকেই খেলিয়ে যেতে হবে।” আফ্রিদির কথায়, বাবর-শাহিনদের অনেক সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা পারফর্ম করতে পারছেন না।

Advertisement

পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেছেন সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এসেছে পাক দলের তথাকথিত তারকাদের দরজা দেখিয়ে দেওয়ার। বরং তরুণ প্রতিভাদের জাতীয় দলে সুযোগ দিতে হবে।

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে মাত্র দুই ওভার বল করেই ৩১ রান দিয়েছেন শাহিন। এক ওভারে ১৭ রান দেন শাদাব। বড় টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান যখন একের পর এক উইকেট হারাচ্ছে, পাকভক্তদের আশা ছিল বাবর আজমের উপর। স্পিনের বিরুদ্ধে ভালো খেলা বাবর পাকিস্তানের রক্ষাকর্তা হয়ে ওঠা তো দূর, অক্ষর প্যাটেলের বলে বোকা হয়ে উইকেট খোয়ালেন মাত্র ৫ রান করে। দেশের তারকা ক্রিকেটারদের এহেন পারফরম্যান্স দেখে শাহিদ আফ্রিদির মত, এমন সিনিয়রদের খেলানোর চেয়ে জুনিয়রদের সুযোগ দেওয়াই ভালো। বিশ্বকাপে পরের ম্যাচ থেকেই সেটা চান প্রাক্তন অধিনায়ক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.