টি-২০ বিশ্বকাপ ২০২৬
India-Pak match

পাক ম্যাচের আগে বাড়তি চাপের কথা স্বীকার সূর্যর, বাবরদের সঙ্গে করমর্দন করবেন কি?

রবিবার প্রথম একাদশে দুই বদলে কার্যত নিশ্চিত করে দিলেন ভারত অধিনায়ক। অভিষেক শর্মার কামব্যাক হতে চলেছে। দলে ঢুকছেন কূলদীপ যাদবও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২০:৪৯

options
link
পাক ম্যাচের আগে বাড়তি চাপের কথা স্বীকার সূর্যর, বাবরদের সঙ্গে করমর্দন করবেন কি?
মুখোমুখি ভারত-পাকিস্তান। ফাইল ছবি

এমনিতে ভারত ও পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী। বর্তমানে দুই দলে যারা খেলেন, তাঁদের মধ্যে আর আগের মতো সখ্য নেই। বরং বিরোধ বেশি। তবে একটা বিষয়ে বিস্তর মিল পাওয়া গেল পাক অধিনায়ক সলমন আলি আঘা এবং ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। রবিবার মহারণে কি হাত মেলাবেন দুই দলের ক্রিকেটাররা? এ প্রশ্নে সাসপেন্স বজায় রাখলেন দুই দলের অধিনায়কই।

Advertisement

গত বছরের সবচেয়ে বড় ক্রিকেটীয় বিতর্ক ছিল এই করমর্দনকে ঘিরে। পহেলগাঁও হামলার পর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথামাফিক বিপক্ষের সঙ্গে হাত মেলাননি ক্রিকেটাররা। সূর্যকুমার যাদবদের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে ম্যাচ বয়কটের ডাক দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত দুই দল করমর্দন না করলেও খেলতে নামে। এই ঘটনার পর থেকে মহিলাদের বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ-কোনও টুর্নামেন্টেই পাক দলের সঙ্গে হাত মেলায়নি ভারত। রবিবার দুই দল হাত মেলায় কিনা সেটা লাখ টাকার প্রশ্ন।

Advertisement

সেই লাখ টাকার প্রশ্ন সলমন আলি আঘাকে করা হলে তিনি সাসপেন্স রেখে বলে যান, “করমর্দনের বিষয়টি আপনারা মাঠেই দেখতে পাবেন।” ঠিক একই সুর শোনা গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের গলাতেও। তিনিও আঘার মতো বলে গেলেন, “আমরা টসেই করমর্দনের ব্যাপারটা দেখব। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।” অর্থাৎ দুই অধিনায়কই একই রকমভাবে সাসপেন্স বজায় রাখলেন।

Advertisement

বিস্তর টানাপোড়েন, বিস্তর বিতর্কের পর রবিবার ভারত-পাক মহারণ। এ পর্যন্ত ম্যাড়ম্যাড়ে বিশ্বকাপকে ঝাঁকুনি দেওয়ার জন্য এই ম্যাচেরই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বহু প্রতীক্ষিত এই মহারণ যে ক্রিকেটারদের উপর বাড়তি চাপ তৈরি করছে, সেটা অকপটে স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক। সূর্যকুমার যাদব বললেন, “আমরা মুখে যতই বলি এটা আর পাঁচটা ম্যাচের মতো। সত্যিটা হল, এই ম্যাচের চাপ অনেক বেশি হয়। আমরা যেহেতু মানুষ, সেই চাপটা অনুভবও করি।” এদিন সূর্য একপ্রকার নিশ্চিত করে দিয়েছেন, রবিবার অভিষেক শর্মার কামব্যাক হতে চলেছে। দলে ঢুকছেন কূলদীপ যাদবও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.