টি-২০ বিশ্বকাপ ২০২৬
India-Pakistan Match

বিস্তর টালবাহানার পর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান, মেগা ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ

বয়কট নাটক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি পাকিস্তান। এরপর নতুন করে কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ২১:১৭

options
link
বিস্তর টালবাহানার পর ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান, মেগা ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ
ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ। ফাইল ছবি।

বয়কট নাটক শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান। এরপর নতুন করে কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি না হলে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। কিন্তু সেই মহারণে এগিয়ে কে? এই মেগা ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই লড়াইয়ে প্রত্যাশিতভাবেই তিনি এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকে।

Advertisement
T20 World Cup: Sourav Ganguly opens up on India-Pakistan Match
শহরে এক অনুষ্ঠানে সৌরভ। ছবি: অমিত মৌলিক।

ভারতের বিরুদ্ধে খেলায় টালবাহানা নিয়ে আগেই পাকিস্তানকে তুলোধোনা করেছিলেন সৌরভ। তিনি সাফ বলে দেন, “ওদের না খেলার তো কোনও কারণ নেই। কেন খেলবে না, সেটাই বুঝতে পারছি না। বিশ্বকাপে ওরা ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় খেলবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা বিশ্বকাপ। তাই প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। সেই কারণে পাকিস্তান না খেললেই আমি সবথেকে অবাক হয়ে যাব।” বস্তুত প্রাক্তন বিসিসিআই সভাপতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, যে তিনি নিশ্চিত পাকিস্তান ওই ম্যাচ খেলবে।

Advertisement

সেই ইঙ্গিত মিলে যেতেই মেগা ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ। তিনি বললেন, “এটি দুর্দান্ত বিশ্বকাপ ম্যাচ হবে। পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সহজ হবে না। ভারত খুব ভালো দল।” প্রাক্তন বিসিসিআই সভাপতি বলছেন, ভারতীয় দলে, অভিষেক শর্মা, বুমরাহ, সূর্য এবং ঈশান কিষানদের মতো ক্রিকেটাররা রয়েছেন।” যেভাবে বিশ্বকাপের শুরুটা হয়েছে, তাতেও আশাবাদী সৌরভ। তিনি বলছেন, “টুর্নামেন্টটি সত্যিই ভালোভাবে শুরু হয়েছে। এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে কোনও দলই লড়াইয়ের জায়গা থেকে সরে গিয়েছে। তা সে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড বা নেপাল হোক।”

উল্লেখ্য, সৌরভ আগেই বলছেন, “খুবই শক্তিশালী দল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সমস্ত বিভাগেই অসাধারণ ভারসাম্য রয়েছে। বিশ্বকাপ যত এগোবে, দল আরও ভালো খেলবে। ছন্দ ফিরে আসবে। ভারতই ট্রফি জেতার দাবিদার। এই দলকে হারানো কঠিন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.