টি-২০ বিশ্বকাপ ২০২৬
Usman Tariq

‘সাধারণ মানের অফস্পিনার’, পাকিস্তানের ‘ব্রহ্মাস্ত্র’ উসমান তারিককে পাত্তাই দিচ্ছেন না সৌরভ

তারিকের রহস্য লুকিয়ে রয়েছে তাঁর বোলিং অ্যাকশনে। অন্যদের মতো সরাসরি কাঁধের উপর থেকে হাত ঘুরিয়ে বল করেন না তিনি। বরং কিছুটা সাইড আর্ম ডেলিভারি করেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৫:৩২

options
link
‘সাধারণ মানের অফস্পিনার’, পাকিস্তানের ‘ব্রহ্মাস্ত্র’ উসমান তারিককে পাত্তাই দিচ্ছেন না সৌরভ
তারিককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না সৌরভ। ফাইল ছবি।

পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিককে নিয়ে বিশ্ব ক্রিকেটে বেশ আলোচনা চলছে। রবিবাসরীয় কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে তাঁকেই প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরা হচ্ছে ওয়াঘার ওপার থেকে। তবে তারিককে নিয়ে ভারতের বিশেষ ভাবনার কারণ আছে বলে মনে করছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরিই বলছেন, তাঁকে আর পাঁচজন অফস্পিনারের মতো করেই খেলুন সূর্যকুমার যাদবরা।

Advertisement

তারিকের রহস্য লুকিয়ে রয়েছে তাঁর বোলিং অ্যাকশনে। অন্যদের মতো সরাসরি কাঁধের উপর থেকে হাত ঘুরিয়ে বল করেন না তিনি। বরং কিছুটা সাইড আর্ম ডেলিভারি করেন। আর বল ছাড়ার আগে যেন একটু থমকে যান। এর আগে নামিবিয়া ম্যাচে কার্যত একই ধরণের বোলিং করেন জেরহার্ড ইরাসমাস। প্রতিপক্ষ অধিনায়কের সেই বোলিং সামলাতে পারেননি তিলক বর্মা, ঈশান কিষাণরা। তাই কলম্বোয় ভারত-পাক মহারণের আগে আরও বেড়েছে উসমান নিয়ে জল্পনা। তবে সেসব পাত্তা দিচ্ছেন না সৌরভ। শনিবার ইডেনে দাঁড়িয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলে দিলেন, “উসমানকে খেলা কিচ্ছু কঠিন হবে না। আদতে তো ও অফস্পিনার। একটু দাঁড়িয়ে গিয়ে বলটা করে, এই যা। বাকি তো অফস্পিনারই। ভারতীয় ব্যাটাররা তো স্পিন খেলতে পারে। সেভাবেই খেলুক।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাক্তন ভারত অধিনায়ক বলে দিলেন, “উসমানকে খেলা কিচ্ছু কঠিন হবে না। আদতে তো ও অফস্পিনার। একটু দাঁড়িয়ে গিয়ে বলটা করে, এই যা। বাকি তো অফস্পিনারই। ভারতীয় ব্যাটাররা তো স্পিন খেলতে পারে। সেভাবেই খেলুক।”

কলম্বোয় রবিবার ভারতেরই পাল্লা ভারী বলে মনে করছেন সৌরভ। “টি-টোয়েন্টিতে পূর্বাভাস দেওয়া যায় না। তবে ভারত ভালো দল। ভারতকে হারানো সহজ হবে না।” অভিষেক শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা রয়েছে। যদিও তাঁর অনুপস্থিতি প্রভাব ফেলবে না বলেই মত প্রাক্তন ভারত অধিনায়কের। সরাসরিই বলে দিলেন, “অভিষেক না থাকাটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না। ভারতের এই দলটা কোনও একজন-দু’জনের উপর নির্ভর করে না।”

Advertisement

টিম কম্বিনেশনের জেরে বিশ্বকাপে এখনও খেলার সুযোগ পাননি কুলদীপ যাদব। পাকিস্তানের বিরুদ্ধে পরিসংখ্যানের জোরে রবিবার সুযোগ পেতে পারেন তিনি। যদিও দলে বদলের কোনও প্রয়োজন নেই বলেই মনে করছেন সৌরভ। তাঁর বিশ্লেষণ, “মনে হয় না উইনিং কম্বিনেশন ভাঙার প্রয়োজন আছে। বরুণ-অক্ষর আছে স্পিনার হিসেবে। টপ অর্ডারের অভিষেক-তিলকরাও তো প্রয়োজনে স্পিন করতে পারে। কুলদীপকে খেলানোর জায়গা হবে বলে মনে হচ্ছে না।” বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে সামগ্রিকভাবে দাগ কাটতে পারেনি ভারতীয় ব্যাটিং। এক-দু’জনের দক্ষতা বিপদ কাটিয়েছে দলের। সৌরভ অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, টি-টোয়েন্টি ফরম্যাটে এক-দু’জনের ভালো পারফরম্যান্সে ভর করেও ম্যাচ জিততে পারে দল। “টি-টোয়েন্টিতে একজন-দু’জন ভালো খেললেই চলে। ভারত কিন্তু এই ফরম্যাটে শেষ ২৬ ম্যাচের মধ্যে ২৫টা জিতেছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.