Sunil Gavaskar

ইংল্যান্ডকে কাবু করতে পাওয়ার প্লে-তেই চাই বুমরাহ, টিম ইন্ডিয়াকে পরামর্শ গাভাসকরের

Jasprit Bumrah: গাভাসকর বলেছেন, আসন্ন সেমিফাইনালে হ্যারি ব্রুক এবং বুমরাহর দ্বৈরথ হতে চলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৫:৫২

options
link
ইংল্যান্ডকে কাবু করতে পাওয়ার প্লে-তেই চাই বুমরাহ, টিম ইন্ডিয়াকে পরামর্শ গাভাসকরের
বুমরাহকে পাওয়ার প্লে-তে খেলানোর আর্জি গাভাসকরের। ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে ভারতীয় দলকে পরামর্শ দিলেন কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। মঙ্গলবার একটি অনুষ্ঠানে গাভাসকর (Sunil Gavaskar) জানিয়েছেন, জসপ্রীত বুমরাহকে অন্তত দু’ওভার পাওয়ার প্লে-তে বল করানো হোক। একইসঙ্গে তিনি বলেছেন, আসন্ন সেমিফাইনালে হ‌্যারি ব্রুক এবং বুমরাহর দ্বৈরথ হতে চলেছে। আর এই দ্বৈরথই সেমিফাইনালের ভাগ‌্য নির্ধারণ করবে।

Advertisement

গতবারের টি-টোয়েন্টি বিশ্বচ‌্যাম্পিয়ন ভারত আগামী বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল‌্যান্ডের। গাভাসকর বলেছেন, ‘‘আমি মনে করি, পাওয়ার প্লে-তে বুমরাহকে অন্তত দু’ওভার বল করানো উচিত। কারণ, ও নতুন বলে বল করতে সিদ্ধহস্ত। আর বুমরাহ যদি দ্রুত জস বাটলার, হ‌্যারি ব্রুক এবং ফিল সল্টকে তুলে নিতে পারে, তা হলে ইংল‌্যান্ড ব‌্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে যাবে।’’

Advertisement

চলতি বিশ্বকাপে দেখা গিয়েছে, ভারতীয় দলের তারকা বোলার পাওয়ার প্লে-তে একটার বেশি ওভার করছেন না। তাঁর ওভার বাঁচিয়ে রাখা হচ্ছে ডেথ ওভারের জন‌্য। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম‌্যাচে বুমরাহ পাওয়ার প্লে-তে দু’টি ওভার করেছিলেন। গাভাসকর তাঁর ব‌্যাখ‌্যায় বলেছেন, ‘‘বুমরাহ পাঁচ নম্বর ওভারে বল করতে আসছে। ততক্ষণে প্রতিপক্ষের ব‌্যাটাররা চার ওভার খেলে ফেলেছে। দুই ওপেনার অন্তত ৮ থেকে ১০টি বলের মোকাবিলা করেছে। সামান‌্য হলেও উইকেটে ব‌্যাটাররা থিতু হয়ে যাচ্ছে। যদি শুরুতেই বুমরাকে দিয়ে বল করানো হয়, তা হলে ভারতেরই লাভ হবে বলে আমার মনে হয়। ইংল‌্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা নিয়মিত আইপিএল খেলে। তাদের ভারতীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস‌্যা হবে না। তাই আমার মনে হচ্ছে লড়াইটা কঠিন হবে।’’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.