টি-২০ বিশ্বকাপ ২০২৬
T20 World Cup

পাক স্পিনারদের পাত্তাই দিলেন না বরুণ, তবে কোন জায়গায় এগিয়ে রাখলেন আঘাদের?

টিম ইন্ডিয়ার 'রহস্য স্পিনার' পাকিস্তানি স্পিনারদের খুব বিশেষ আমল দিতে চাইলেন না। কী বলেছেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১৯:০৮

options
link
পাক স্পিনারদের পাত্তাই দিলেন না বরুণ, তবে কোন জায়গায় এগিয়ে রাখলেন আঘাদের?

আইসিসি’র সঙ্গে ম্যারাথন বৈঠকের পর অবশেষে উষ্মার বরফ গলেছে পাকিস্তানের। এর পর রবিবাসরীয় মহারণের উষ্ণতা দ্বিগুণ বেড়ে গিয়েছে। ভারত-পাক ক্রিকেটীয় যুদ্ধে কে এগিয়ে, তা নিয়ে চলছে জোর চর্চা। তবে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ‘অনামী’ জেরহার্ড এরাসমাসের স্পিন সামলাতে হিমশিম খেতে হয়েছে সূর্যকুমার যাদবদের। এরফলে ভারতীয় দল কি চিন্তায় থাকবে? বরুণ চক্রবর্তীকে প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল। যদিও টিম ইন্ডিয়ার ‘রহস্য স্পিনার’ পাকিস্তানি স্পিনারদের খুব বিশেষ আমল দিতে চাইলেন না। 

Advertisement

বৃহস্পতিবারের ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতের ড্রেস রিহার্সাল ছিল। সেই ম্যাচে দু’ওভারে ৭ রান দিয়ে নিলেন ৩ উইকেট নিয়েছেন বরুণ। ম্যাচের পর ধারাভাষ্যকার পার্থিব পাকিস্তানের স্পিন আক্রমণ নিয়ে প্রশ্ন করেন ভারতীয় বোলারকে। জবাবে বরুণ বলেন, “বিশ্বকাপে প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে আমরা পরের ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আমরাও চ্যালেঞ্জ জানাতে তৈরি।”

Advertisement

তিনি আরও বলেন, “আমরাও কিন্তু আমরা কিন্তু স্পিনের বিরুদ্ধে শক্তিশালী। আমাদের স্পিন আক্রমণও ভাল। আমার মনে হয়, ওদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছি আমরা। তবে ওরা একই পরিবেশে দু’টো ম্যাচ খেলেছে। পরিবেশের সঙ্গেও মানিয়ে নিয়েছে। এই সুবিধাটা ওরা পাবে। তবে দল হিসাবে আমরা ওদের চেয়ে ভালো। আমদের প্রস্তুতি ভালো হয়েছে।” উল্লেখ্য, পাকিস্তান দলে শাদাব খান, আবরার আহমেদ, সাইম আয়ুব, মহম্মদ নওয়াজ, উসমান তারিকের মতো স্পিনাররা রয়েছেন।

Advertisement

রবিবার মহারণের আগে গৌতম গম্ভীরদের ভাবাচ্ছে চোট-আঘাত, অধারাবাহিক মিডল অর্ডার। তাছাড়াও খেলা হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যে মাঠে ইতিমধ্যেই দু’টি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। অর্থাৎ বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা পরিবেশের সঙ্গে ইতিমধ্যেই মানিয়ে নিয়েছেন। আমেরিকা ও নামিবিয়াকে হারালেও টিম ইন্ডিয়াকে প্রথম থেকে শুরু করতে হবে। ভারতীয় কোচ গৌতম গম্ভীর নিজেও ভালো করেই জানেন এই ম্যাচের চাপ কতটা। প্রথম ম্যাচে ব্যাটিং পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে কিছুটা ভালো, কিছুটা ‘কালো’ ভারতীয় ব্যাটিং। নাহলে নামিবিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রান ২৪০-এ পৌঁছত। মনে রাখতে হবে, শ্রীলঙ্কায় কিন্তু ফ্ল্যাট ব্যাটিং পিচ নাও পেতে পারে ভারত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.