ক্রিকেটে শক্তির বিচারে দুই দলের দূরত্ব শত যোজন। ওয়েস্ট ইন্ডিজকে যে ইটালি হারিয়ে দেবে, এমন স্বপ্ন বোধহয় অতি বড় ক্যারিবিয়ান ভক্তও ভাবেননি। নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছে তারা। শাই হোপ, শিমরন হেটমায়ার সমৃদ্ধ ক্যারিবিয়ান দলকে ১৬৫ রানের বেশি তুলতে দেয়নি তারা। জবাবে ১২৩ রানে গুটিয়ে যায় ইটালির ইনিংস। তবে ম্যাচের মধ্যে তাল কাটল অন্য ঘটনায়। যা ক্যারিবিয়ানদের জয়ে চোনা ফেলেছে।
আরও পড়ুন:
ঠিক কী হয়েছে? ইটালির ইনিংসের ৫.৫ ওভারের ঘটনা। ম্যাথিউ ফোর্ডের বলে মিড অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে যান সৈয়দ নকভি। ফোর্ডের আউট সুইং ঠিকমতো ব্যাটে-বলে না হওয়ায় বল চলে যায় সোজা শামার জোসেফের কাছে। ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি তিনি। এরপরেই ঘটে বিপত্তি। নকভিকে উদ্দেশ্য করে অশ্লীল ইঙ্গিত করেন ফোর্ড। এমনকী তাঁকে স্পষ্ট ভাষায় গালাগালও দিতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ পেসারকে।
মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, যে দেশে একটাও ক্রিকেট মাঠ নেই। ক্রিকেট খেলে অর্থ নেই। খেলা দেখার লোক নেই। সেই ইটালিকে নিয়ে এমন ধরনের অশ্লীল ইঙ্গিত করে ঠিক করেননি ফোর্ড। অনেকেই আবার ইটালির বিশ্বকাপ যাত্রাকে স্মরণ করিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, ‘ফুটবলের দেশ’ ইটালি প্রথমবার বিশ্বকাপের মঞ্চে এসে লড়াকু ক্রিকেট উপহার দিয়েছে। নেপালের বিরুদ্ধে তারা জিতেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের রানের কাছাকাছি পৌঁছেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৬ রান তাড়া করতে নেমে ১২৩-এর বেশি করতে পারেনি তারা। ৪২ রানে ম্যাচ হারতে হয়েছে ইটালিকে। তবে ফুটবলে চার বার বিশ্বজয়ী দেশকে অনুপ্রেরণা জোগানোর বাক্যি বলার থেকে গালাগাল দিয়ে ক্যারিবিয়ান পেসারকে সমালোচনায় ভরিয়ে দিচ্ছে নেটদুনিয়া। উল্লেখ্য, ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন বিতর্কে জড়ানো ফোর্ড।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) February 19, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!