Yuzvendra Chahal

‘দুষ্টু’ ছবির নায়িকাকে মানহানির নোটিস চাহালের, বঙ্গকন্যার পালটা খোঁচা, ‘বড্ড ক্যাচ ফেলছেন!’

যুজবেন্দ্র চাহাল মানেই এখন বিতর্ক। ক্রিকেট মাঠে কী করলেন, তার থেকেও বেশি চর্চা চলে মাঠের বাইরে তাঁর জীবন নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তানিয়া চট্টোপাধ্যায়কে পাঠানো 'কিউট' মেসেজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৬:২৬

options
link
‘দুষ্টু’ ছবির নায়িকাকে মানহানির নোটিস চাহালের, বঙ্গকন্যার পালটা খোঁচা, ‘বড্ড ক্যাচ ফেলছেন!’

যুজবেন্দ্র চাহাল মানেই এখন বিতর্ক। ক্রিকেট মাঠে কী করলেন, তার থেকেও বেশি চর্চা চলে মাঠের বাইরে তাঁর জীবন নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তানিয়া চট্টোপাধ্যায়কে পাঠানো ‘কিউট’ মেসেজ। আর তারপর বঙ্গকন্যার নামেই মানহানির মামলা ঠুকে দিয়েছেন পাঞ্জাব কিংসের স্পিনার। তার জবাবে পালটা খোঁচা দিয়ে তানিয়া বললেন, “আপনার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। নাহলে এত ক্যাচ পড়ছে কেন?”

Advertisement

ঘটনার সূত্রপাত তানিয়ার একটি ভাইরাল ভিডিও থেকে। সেখানে তিনি পাপারাজ্জিদের নিজের ইনস্টাগ্রামের ডিএম দেখান। যেখানে দেখা যায়, তাঁর দু’টি স্টোরির রিপ্লাই করেছেন যুজবেন্দ্র চাহাল। সেখানে তিনি লিখেছেন, ‘তুমি খুব মিষ্টি।’ ডিএমে যে তারিখ দেখা যাচ্ছে, তা বছর তিনেক আগের। অর্থাৎ ২০২৩ সালের। ওই সময় ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন চাহাল। ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চাহালের ‘চরিত্র’ নিয়ে ফের প্রশ্ন উঠতে থাকে। ধনশ্রীর পর আরজে মাহভাশ, শেফালি বগ্গার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার ‘কিউট’ বিতর্ক পৌঁছল আদালতেও। তানিয়ার নামে মানহানির মামলা করেছেন চাহাল। তাতে কিছুটা চমকেই গিয়েছেন বঙ্গ অভিনেত্রী। তাঁর বক্তব্য, এই ঘটনা প্রকাশ্যে আসায় লোকে তাঁকেই ট্রোল করছে। আর তাঁর বিরুদ্ধেই কেন মানহানির মামলা! তিনি বলেন, “কাউকে ‘কিউট’ বা ‘মিষ্টি’ বলা তো অপরাধ নয়। অনেকেই আমাকে ‘হট’ বলে। হয়তো চাহালকে ভুল বোঝানো হয়েছে। আমাকে ওই ভিডিওটি মুছে দেওয়ার চাপ দেওয়া হয়েছে। মানহানির মামলাটা আমার আইনজীবীরা দেখছেন। কিন্তু আমি ওঁকে বলব, এসব বিতর্কে না জড়িয়ে খেলায় মন দিন। এই ঘটনায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। এখন তো দেখছি, খুব ক্যাচ ফেলছেন। সেটা কি আমার উপর হতাশা থেকে? আমি নিজের কাজে মন দিচ্ছি, আপনিও তাই করুন।”

Advertisement

উল্লেখ্য, মূলত সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যই পরিচিত তানিয়া। ‘গন্দি বাত’ বা ‘ওয়াচম্যানে’র মতো প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে নিয়মিত বোল্ড অবতারে ধরা দেন। প্রায় ২.৩ মিলিয়ন ফলোয়ার আছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.