Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Blessing Muzarabani

পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাক বোর্ড

পিএসএলের মাঝপথেই চলে আসেন আইপিএলে। যা নিয়ে প্রবল অসন্তুষ্ট পাক বোর্ড। এমনকী কলকাতা নাইট রাইডার্সের পেসার ব্লেসিং মুজারাবানিকে দু'বছরের জন্য নির্বাসিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৯:২৮

options
link
পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাক বোর্ড zoom
Advertisement

পিএসএলের মাঝপথেই চলে আসেন আইপিএলে। যা নিয়ে প্রবল অসন্তুষ্ট পাক বোর্ড। এমনকী কলকাতা নাইট রাইডার্সের পেসার ব্লেসিং মুজারাবানিকে (Blessing Muzarabani) দু’বছরের জন্য নির্বাসিত করেছে পিএসএল কর্তৃপক্ষ। যার জবাবও দেওয়া হয়েছে জিম্বাবোয়ের পেসারের তরফ থেকে। ব্লেসিংয়ের এজেন্সির বক্তব্য, পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লিখিত কোনও চুক্তিই হয়নি। তাই নিষেধাজ্ঞার কোনও মূল্য নেই। এবার তার উত্তর দিল পাক বোর্ড।

বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন জিম্বাবোয়ের পেসার। রাজনৈতিক বিতর্কে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান বাদ পড়তে সেই জায়গায় দলে নেওয়া হয় মুজারাবানিকে। ফলে নাইটদের পেস ব্যাটারির প্রধান অস্ত্র মুজারাবানিই। কিন্তু পিএসএল থেকে নাম প্রত্যাহার করায় আইনি পদক্ষেপ করে পিসিবি। দু’বছরের জন্য নিষিদ্ধ করেছে পাক বোর্ড। তারকা পেসারের বিরুদ্ধে পেশাদারিত্ব ভঙ্গের অভিযোগ এনেছে তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তার জবাবে ব্লেসিংয়ের এজেন্সি জানিয়েছে, দু’পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনও চুক্তিই হয়নি। কোনও লিগে খেলতে হলে সংশ্লিষ্ট দেশের বোর্ডের তরফ থেকে অনাপত্তি পত্র প্রয়োজন। তবে ব্লেসিংয়ের তরফ থেকে জানানো হয়, ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে মুজারাবানির প্রাথমিক আলোচনা হয়। অর্থাৎ পুরোটাই মৌখিক। কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক চুক্তিপত্র দেওয়া হয়নি। যেহেতু কোনও চুক্তি নেই, তাই চুক্তিভঙ্গের কথা উঠতে পারে না।

সেটা মেনে নিতে বাধ্য হল পাক বোর্ড। তাদের বক্তব্য, ‘মৌখিক চুক্তি’ হয়েছে। কিন্তু তাতেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ পিসিবি। দু’বছর নিষেধাজ্ঞা তোলা হচ্ছে না। পিসিবি’র এক সূত্রের বক্তব্য, চুক্তির শর্তগুলো মুজারাবানি মেনে নিয়েছিলেন। সেই নিয়ে যখন সমঝোতা হয়ে গিয়েছিল, তখন চুক্তিভঙ্গ না হলেও বিশ্বাসভঙ্গ তো বটেই। তার জেরেই ব্লেসিংয়ের শাস্তি বহাল থাকছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.