দেশের অন্যতম প্রধান ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র পাটিয়ালার নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (NSNIS Patiala)। সেখানে এক নাবালিকা জাতীয় সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগ উঠল বিদেশি কোচের বিরুদ্ধে। অভিযুক্তের নাম মাকসাত আয়াজবায়েভ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাকসাত গা-ঢাকা দিয়েছেন বলে।
পাটিয়ালা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মধ্য কাজাখস্তানের বাসিন্দা। ভারতীয় সাইক্লিস্টদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কয়েক মাস আগে তিনি ভারতে এসেছিলেন। এনআইএসের স্টাফ কোয়ার্টারে থাকতে শুরু করেন। অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর প্রস্তুতি শিবির চলাকালীন ১৬ বছর বয়সি ওই সাইক্লিস্টকে তিনি যৌন নির্যাতন করেন। ঘটনার পর মানসিক ভাবে বিপর্যস্ত ছিল ওই কিশোরী। শেষ পর্যন্ত ১৮ সেপ্টেম্বর বিষয়টি এনআইএস কর্তৃপক্ষের নজরে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) পি ৩৫১(৩) ধারা-সহ পকসো আইনে এফআইআর দায়ের করেছে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
আরও পড়ুন:
এ দিকে, অভিযোগ প্রকাশ্যে আসার আগেই এনআইএস ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। পুলিশ জানতে পারে, দিল্লিতে সাইক্লিংয়ের একটি অন্য ক্যাম্পে আত্মগোপন করেছে মাকসাত। পাতিয়ালা পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছে অভিযান চালালেও পুলিশের আসার আগেই সেখান থেকেও সরে যায় সে। পাতিয়ালার পুলিশ সুপার মোহিত আগরওয়াল জানিয়েছেন, অভিযুক্ত যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
তাকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে। তার গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে। এশিয়ান গেমসে যখন ভারতীয় ক্রীড়াবিদরা দেশের হয়ে নামছেন, তখন দেশের অন্যতম ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্রে নাবালিকা ক্রীড়াবিদের উপর এ হেন পাশবিক ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে
-
‘৩ মাস পেরিয়ে গিয়েছে’, এনসিপিআই সাংসদদের পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত চায় সুপ্রিম কোর্ট
-
জাহাজ লক্ষ্য করে ধেয়ে এল টর্পেডো! হরমুজের কাছে ফের মৃত্যু ভারতীয় নাবিকের
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা