নিউজিল্যান্ড সিরিজের বহু আগে থেকেই চর্চায় একজনের নাম- বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। টিম ইন্ডিয়ায় তাবড় তাবড় ব্যাটার আছেন। তা সত্ত্বেও ১৫ বছর বয়সকেই নিশানা করলেন কিউয়িদের কোচ। আপাতত এশিয়ান গেমস তার পাখির চোখ। এরপর নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ। এতদিন মূলত ভারতের পিচেই খেলেছে বৈভব। তা নিয়ে এখন থেকেই হুমকি দিয়ে রাখলেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার।
তিনি বলছেন, “আমি দেখতে চাই, গতিময় ও বাউন্সি পিচে বৈভব কীরকম খেলে। তখন বোঝা যাবে, পার্থক্য কোথায়? নিঃসন্দেহে বৈভব দারুণ প্লেয়ার। আইপিএলে দেখেছি, বিশ্বের সেরা বোলারদের উপর আধিপত্য ফলাতে। কিন্তু আসল পরীক্ষা হল, বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারছে কি না। আমাদের দেশে এলেই বুঝতে পারবে, ওকে কীরকম বল করি।”
আরও পড়ুন:
তাঁর সংযোজন, “বিপক্ষ দলের কোচ হিসেবে আমি চাইব, ওকে চাপে ফেলতে। তবেই তো বোঝা যাবে, কীভাবে পালটা দেয়। দেখা যাক, কী হয়। যদি ও শেষ পর্যন্ত না খেলে, তাহলে ওর থেকে আরও অনেক ভালো প্লেয়ার আছে।” এখনও নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেনি বিসিসিআই। তবে সদ্য নিউজিল্যান্ড দল জানিয়েছে। ফলে বৈভব আদৌ সুযোগ পাবে কি না, বা নিউজিল্যান্ডে গিয়ে খেলবে কি না, নিশ্চিত নয়। তাছাড়া সদ্য দেশের মাটিতে আফগান সিরিজে প্রথম একাদশে সুযোগই পায়নি বৈভব।
সামনে এশিয়ান গেমস। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফর। সেখানে ২২ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তাছাড়া গতবছর ভারতের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ হারের জ্বালাও রয়েছে নিউজিল্যান্ডের। সেটারও ‘বদলা’য় নজর থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের