ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে শুভমান গিলের ভারত। তবে এই খুশির আবহে এল দুঃসংবাদও! হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণ। গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচ চলাকালীন তিন ওভার বল করার পরেই তাঁকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় ৩ ওভারে ৪৫ রান দিয়েছিলেন ভারতীয় পেসার।
আরও পড়ুন:
পরে ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, প্রসিদ্ধের ‘নিগল’ হয়েছে। তাঁর চোট পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাঁর স্ক্যান করানোর কথা ছিল। সূত্রের খবর, সেই পরীক্ষাতেই হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে মুলানপুরে সিরিজের শেষ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। চলতি ওয়ানডে সিরিজে পেসারদের জন্য পরিস্থিতি বেশ কঠিন। প্রবল আর্দ্রতা এবং তীব্র রোদের মধ্যে টানা বোলিং করতে হচ্ছে তাঁদের। দুই ম্যাচেই প্রথমে বল করেছে টিম ইন্ডিয়া। প্রথম ওয়ানডেতে অবশ্য ১০ ওভারের পুরো কোটা করেছিলেন প্রসিদ্ধ।
আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। তার আগে পেসারদের একের পর এক চোট ভারতীয় শিবিরের চিন্তা বাড়াচ্ছে। সম্প্রতি চোটের কারণে কিছু দিন মাঠের বাইরে ছিলেন নীতীশ কুমার রেড্ডি। গত আইপিএলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি হার্দিক পাণ্ডিয়াও। এই পরিস্থিতিতে চোটের কারণে ছিটকে যেতে হল প্রসিদ্ধকে। এশিয়ান গেমসে খেলছেন জশপ্রীত বুমরাহ। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি নেই। তাই ‘সিনিয়র’ হিসাবে প্রসিদ্ধের উপর দায়িত্ব বর্তেছিল। এবার তাঁকেও ছিটকে যেতে হল। জানা গিয়েছে, ভারতীয় দলের সঙ্গে চণ্ডীগড় যাননি তিনি।
🚨 ANSHUL KAMBOJ GETS ODI CALL-UP! 🇮🇳
India have confirmed that Anshul Kamboj has been added to the ODI squad for the 3rd match against West Indies, replacing Prasidh Krishna.
A big opportunity for the young pacer. 💙#INDvsWI #TeamIndia pic.twitter.com/QoERBzSuSY
— Siddhesh💛 (@TheSiddheshView) October 1, 2026
প্রসিদ্ধের বদলি হিসাবে অংশুল কম্বোজের নাম ঘোষণা করেছে বিসিসিআই। তবে শেষ ওয়ানডেতে মহম্মদ সিরাজকে খেলানোর সম্ভাবনা রয়েছে। হায়দরাবাদি পেসার প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচটা চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বর্তমান যুগে বোলাররা ঠিক কতখানি ‘অসহায়’। সমস্ত বোলারই কম-বেশি মার খেয়েছে। মন্দের ভালো কুলদীপ যাদব। ‘রানবন্যা’র ম্যাচে ১০ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। ভারতীয় স্পিনার হিসাবে ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ২০০ উইকেট নিয়েছেন। সামগ্রিক ভাবে তৃতীয় দ্রুততম বোলার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব