IPL

ফের বিদেশে আইপিএল! দক্ষিণ আফ্রিকা, আমিরশাহীর পর এবার কোথায় যাবে দেশের ক্রোড়পতি লিগ?

মার্চে সেখানে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের নেপথ্যে আরও একটা কারণ সেখানকার আবহাওয়া। সেই সময় আবহাওয়া খুবই সুন্দর থাকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৪:৪৮

options
link
ফের বিদেশে আইপিএল! দক্ষিণ আফ্রিকা, আমিরশাহীর পর এবার কোথায় যাবে দেশের ক্রোড়পতি লিগ?
ফাইল ছবি।

কিছুদিন আগে জানা গিয়েছিল, ভারতের বিপুল দর্শক সংখ্যার কথা মাথায় রেখে এদেশের মাটিতে বিগ ব্যাশ লিগের ম্যাচ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার জানা যাচ্ছে, আগামী বছর অস্ট্রেলিয়ায় আইপিএলের একটা ম্যাচ আয়োজিত হতে পারে। তেমনই একটা জল্পনা তৈরি হয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই আইপিএলের একটি ম্যাচ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া।

Advertisement

জানা গিয়েছে, আইপিএলের একটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যাডিলেড ওভালে। দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট সংস্থা (এসএসিএ) ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে। বিভিন্ন স্তরে আলোচনাও শুরু করেছে। এই সংস্থার প্রেসিডেন্ট উইল রেইনার এবং অ্যাডিলেড ওভালের চেয়ারম্যান জেমি ব্রিগস ইতিমধ্যেই একাধিক স্টেকহোল্ডারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। লক্ষ্য একটাই, বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগকে অস্ট্রেলিয়ার মাটিতে আনা।

Advertisement

বিগ ব্যাশের ভারতে যে বিপুল সমর্থন সেটাকে ব্যবসায়িক দিক থেকেও কাজে লাগাতে চায় অজি বোর্ড। সেকারণেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ।

মার্চে সেখানে আইপিএলের একটি ম্যাচ আয়োজনের নেপথ্যে আরও একটা কারণ সেখানকার আবহাওয়া। সেই সময় আবহাওয়া খুবই সুন্দর থাকে। সেই সময় খেলা হলে মাঠে দর্শক ভালো আসবে বলে মনে করা হচ্ছে। এবার অস্ট্রেলিয়ার এই প্রস্তাবে বিসিসিআই সায় দেয় কিনা, সেটাও দেখার। আরও একটি কারণ, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বিসিসিআই মধ্যে চলতে থাকা আলোচনাও। চলতি বছরের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় বোর্ডের কাছে একটি প্রস্তাব পাঠায়। যেখানে ২০২৬-২৭ মরশুমের বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ে আয়োজনের কথা বলা হয়। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই বিগ ব্যাশের প্রথম ম্যাচ ভারতে আয়োজন করার বিষয়টিতে সিলমোহর পড়ে যেতে পারে। ফলে দুই দেশের বোর্ডের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময় প্রস্তাব বাস্তবায়িত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

যদিও বিসিসিআই এখনও সরকারিভাবে কিছুই জানায়নি। তবে সব মিলিয়ে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, ইতিমধ্যেই ভারতীয় স্পনসর এবং ভারতের সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসলে বিগ ব্যাশের ভারতে যে বিপুল সমর্থন সেটাকে ব্যবসায়িক দিক থেকেও কাজে লাগাতে চায় অজি বোর্ড। সেকারণেই বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ। জানা গিয়েছে, ২০২৫-২৬ শেফিল্ড শিল্ড ফাইনালের সময় টড গ্রিনবার্গের কাছেও এই ধারণা তুলে ধরা হয়।

এর আগেও আইপিএল দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে আয়োজিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় গোটা আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে এবং ২০২১ সালে আংশিকভাবে সেখানেই আইপিএলে ম্যাচগুলি হয়েছে। ৫৩,৫০০ দর্শকাসন বিশিষ্ট অ্যাডিলেড ওভাল ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ২০২৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্বও পেয়েছে এই স্টেডিয়াম। সবকিছু ঠিকঠাক এগোলে, অ্যাডিলেডে আইপিএল ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যেতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.