মুম্বই ইন্ডিয়ান্সকে মুম্বইয়ের মাটিতে বধ। দলের ব্যাটিং দুর্দান্ত ফর্মে। বুধবার আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। আরসিবির লক্ষ্য, জয়ের ধারাবাহিকতা বজায় রাখা। এই মুহূর্তে আরসিবি ৪ ম্যাচে তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। প্রতিপক্ষ লখনউ চার পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে। বেঙ্গালুরুর জন্য বড় চিন্তা কোহলির চোট।
এই বিষয়ে আরও খবর
মুম্বইয়ের বিরুদ্ধে গোড়ালির চোটে কোহলিকে ফিল্ডিংয়ের সময় মাঠে দেখা যায়নি। বাকি সময়টা গ্যালারিতে কাটান। যদিও আরসিবি-অধিনায়ক রজত পাতিদার বলে গেলেন, “আমি এখনও পুরোপুরি জানি না। তবে আমার মনে হয়, ওর এখন কোনও সমস্যা নেই।” তবে মঙ্গলবার অনুশীলনের সময় দেখা যায়, পায়ে মোটা স্ট্র্যাপ বাঁধা। পন্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেও চোট নিয়ে উদ্বেগ থেকে গেল।
এই ম্যাচে মহম্মদ শামির সঙ্গে লড়াই হতে চলেছে আরসিবির ব্যাটিং বিভাগের। চলতি আইপিএলে লখনউয়ের হয়ে দুর্দান্ত বোলিং করছেন বাংলার পেসার। ম্যাচের আগের দিন তাঁর ভূয়সী প্রশংসা করে গেলেন এলএসজি ক্রিকেট ডিরেক্টর টম মুডি। তিনি বলেছেন, বলে “আমরা সবাই জানি, সামি বিশ্বের অন্যতম সেরা বোলার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছে। আইপিএলেও চমৎকার পারফর্ম করেছে এখনও পর্যন্ত। আমাদের বোলিংয়ের নেতা।”
Yaari dosti 🥹🤌 pic.twitter.com/lgdcrCTITI
— Lucknow Super Giants (@LucknowIPL) April 14, 2026
কিন্তু আরসিবির বিরুদ্ধে শামির কাজটা বেশ কঠিন। কারণ, তাদের টপঅর্ডার ভয়ঙ্কর ফর্মে রয়েছে। বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার, টিম ডেভিড এবং দেবদত্ত পাড়িক্কল অনবদ্য ব্যাটিং করেছেন। তাঁদের দাপট এতটাই, যে চারটি ম্যাচ আরসিবি খেলেছে, দুশোর উপর রান তুলেছে।
আজ আইপিএলে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম লখনউ সুপার জায়ান্টস
বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০
সরাসরি স্টার স্পোর্টস
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?



