সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকার ইগো ফাইট নিয়ে অনেক শব্দ খরচ হয়েছিল। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) দুজনেই তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্বের ব্যাপারটা সোজা ব্যাটে উড়িয়ে দিয়েছেন। আর এবার কিং কোহলিকে নিয়ে আরও বড় মন্তব্য করলেন হিটম্যান।
দলের চোটপ্রবণ ক্রিকেটারদের দিকে আঙুল তুলে, বিরাটের ফিটনেস এবং ওয়ার্ক এথিক্সের প্রশংসা করলেন দলের অধিনায়ক। রোহিতের দাবি, বিরাট কোনওদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) পা রাখেননি।
[আরও পড়ুন: আরও কত বছর চেন্নাইতে খেলবেন ধোনি? চলে এল বড় আপডেট]
কয়েক দিন আগে দীনেশ কার্তিককে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রোহিত। সেখানে বিরাটের ফিটনেসের প্রসঙ্গ এসেছিল। রোহিতের জবাব ছিল, “চোট বাঁচিয়ে কীভাবে ফিট থেকে বছরের পর বছর ধরে খেলতে হয়, সেটা বিরাটকে দেখে বাকিদের শেখা উচিত। বিরাট ওর কেরিয়ারে কোনও দিন এনসিএ-তে যায়নি।”
হার্দিক পাণ্ডিয়া, কেএল রাহুল, জশপ্রীত বুমরাহের পাশাপাশি দীপক চাহার, মহম্মদ শামি। চোট পেয়ে এনসিএ-তে যাওয়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হতেই চলেছিল। একাধিক ম্যাচ উইনার খেলতে পারেননি। ফলে সমস্যায় ভুগেছিলেন রোহিত। আর তাই বিরাটের উদাহরণ টেনে এনে অন্য সতীর্থদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন রোহিত।
[আরও পড়ুন: খারাপ ফর্ম অব্যাহত, বিরাট দলে ফিরলেই কি ছাঁটাই শুভমান? জল্পনা তুঙ্গে]
সর্বশেষ খবর
-
সিগনাল ভাঙলেই এআইয়ের সাহায্যে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের
-
মায়ের মন! খিদের জ্বালায় কাঁদছে ১৭ দিনের শিশু, বুকে নিয়ে স্তন্যপান করালেন মন্ত্রী, ভিডিও ভাইরাল
-
জেন জি-র সঙ্গে দূরত্ব কমাতে বিশেষ উদ্যোগ, কী করছে মোদি সরকার?
-
আরএসএসের বৈঠকে জেন জি নিয়ে কথা, প্রথমবার নীতিন নবীনের উপস্থিতি নিয়ে জোর চর্চা
-
সেবাশ্রয়ের নামে একাধিক দুর্নীতি! আরও বিপাকে অভিষেক, ৩ চিকিৎসককে জেরা পুলিশের