Virat Kohli

‘তার থেকে কম দামে জুতো বেচব…’, টেস্ট কামব্যাকের কথা উঠতেই এ কী বললেন কোহলি?

অবসর ভেঙে কি টেস্ট ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি? ২০২৫-এ আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এখন আইপিএলে আর ভারতের হয়ে ওয়ানডেতে খেলছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ২০:৪৮

options
link
‘তার থেকে কম দামে জুতো বেচব…’, টেস্ট কামব্যাকের কথা উঠতেই এ কী বললেন কোহলি?
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

অবসর ভেঙে কি টেস্ট ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli) ? ২০২৫-এ আচমকাই লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এখন আইপিএলে আর ভারতের হয়ে ওয়ানডেতে খেলছেন। অনেকে মনে করেন, অনায়াসে টেস্ট কেরিয়ার চালিয়ে যেতে পারতেন কোহলি। আর তিনি নিজে কী মনে করেন? এবার মুখ খুললেন টেস্টে কামব্যাকের জল্পনা নিয়ে।

Advertisement

রবিবার দিল্লিতে নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে এসেছিলেন কোহলি। ‘ওয়ান৮’ ব্র্যান্ডের সেই অনুষ্ঠানে তাঁকে মজার ছলেই টেস্ট অবসর নিয়ে প্রশ্ন করা হয়। সঞ্চালক জিজ্ঞেস করেন, “এই লাল জুতোটার দাম ৯২৩০ টাকা। তাহলে কি টেস্ট ক্রিকেটে ফিরে যাতে জুতোর দাম বাড়ানো যায়?” আসলে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান রয়েছে তাঁর। টেস্টে আরও রান করলে দাম বাড়ানোর সুযোগও থাকবে।

Advertisement

তবে কোহলি সেই সুযোগ নিতে চান না। তিনি জবাব দেন, “না। তার থেকে আমি কম দামে জুতো বিক্রি করব। টেস্ট ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক শেষ। ধন্যবাদ।” এই মুহূর্তে চোটের জন্য ওয়ানডে দলে নেই বিরাট। টেস্টে সাম্প্রতিক সময়ে ভারতের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। প্রায়ই জল্পনা ওঠে বিরাটের টেস্ট কামব্যাক নিয়ে। এর আগেও কোহলি স্পষ্ট করে দিয়েছেন, টেস্টে আর ফিরবেন না।

Advertisement

৩৮ বছর বয়সি তারকা নিজেই বলেছিলেন, “এখন রিকভারির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। এভাবেই তো এতদিন খেলে এসেছি। ৩০০টা ওয়ানডে খেলেছি। যদি আপনি খেলাটার সঙ্গে যুক্ত থাকেন, অনুশীলনে আপনি ভালো শট মারতে পারেন এবং এক ঘণ্টা বা দু’ঘণ্টা ব্যাট করতে পারেন, তাহলে বুঝবেন আপনি ঠিক জায়গাতেই আছেন। খারাপ ফর্মে থাকলে আপনি আরও সময় নেটে কাটানোর চেষ্টা করবেন। এ ছাড়া মানসিক ভাবে প্রস্তুত থাকাটাও দরকার। মোদ্দা কথা হল, খেলাটাকে আপনি কতটা উপভোগ করতে পারছেন, সেটাই আসল।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.