১৮ বছরের সম্পর্ক শেষ। আরসিবি’র অন্যতম সিনিয়র সদস্য ছিলেন তিনি। ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত বেঙ্গালুরুর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে ছিলেন। অবশেষে আরসিবি’তে সফর শেষ হল দলের প্রধান ফিজিও ইভান স্পিচলি। তাঁর বিদায়ে ভাষণ দিতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন বিরাট কোহলি।
আরও পড়ুন:
গতবছরই সরে যান স্পিচলি। এবার আইপিএলের মাঝেই বিশেষ বিদায়ী অনুষ্ঠানে ভারতে এসেছেন তিনি। প্লেয়ারদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। বক্তৃতায় কোহলি সেই কথাই মনে করিয়ে দেন। তিনি বলেন, “আরসিবি’তে সম্ভবত সবচেয়ে বেশি আপনার সঙ্গে সময় কাটিয়েছি। আপনি সেই পুরনো মুখগুলোর মধ্যে অন্যতম। পরিশ্রম ও পেশাদারিত্ব তো আছেই। যেটা সবসময় আমার সঙ্গে থেকে যাবে, সেটা হল আপনার যত্ন ও সততা। আপনি সবসময় আমাদের পরিবারের সদস্য থাকবেন।”
প্রায় দুই দশক ব্যাপী কেরিয়ারে বিভিন্ন প্রজন্মের প্লেয়ারের সঙ্গে কাজ করেছেন। চিন্নাস্বামীতে বিদায়ী অনুষ্ঠানে তাঁর হাতে একটি ঘড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অভিভূত স্পিচলি বলেন, “গতকাল যখন হোটেলে ঢুকলাম, মনে হচ্ছিল যেন ঘরে ফিরে এসেছি। আমাদের মধ্যে অনেকেই এখানে দীর্ঘ সময় ধরে আছি। আরসিবিকে সবসময়ই পরিবারের মতো মনে হয়েছে। বিশ্ব ক্রিকেটের সবাই এখানে অন্তত একটি মরশুম কাটাতে চাইবে। আমি ভাগ্যবান যে ১৮টি মরশুম কাটাতে পেরেছি। আমি সবসময়ই নিজেকে আরসিবির অংশ বলে মনে করব।”
, ! Your legacy at RCB will always be remembered. ❤️
Evan Speechly was our Head Physio for 18 long years, from 2008 to 2025 – one of the OGs of RCB. He flew down to Bengaluru for a special farewell, and we were all teary eyed!… pic.twitter.com/fjVJR80V1j
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 4, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ