বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লিতে বসেছিল চাঁদের হাট। সেখানে পুরস্কৃত হয়েছিলেন রাহুল দ্রাবিড় থেকে মিতালি রাজ। বর্ষসেরা পুরস্কার পান শুভমান গিল, স্মৃতি মন্ধানা। উপস্থিত ছিলেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী থেকে অভিষেক শর্মা, হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। সেখানেই ১১ বছর আগের ‘যন্ত্রণা’ ফাঁস করলেন হার্দিক। জানালেন, একটা সময় বোকা বানিয়ে পুরস্কারের টাকা হাতাতে চেয়েছিলেন পন্টিং।
আরও পড়ুন:
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে অভিষেক হয়েছিল পাণ্ডিয়ার। মাত্র ১০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম মরশুমেই ফিনিশার হিসাবে নজর কাড়েন। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছিলেন। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে হার্দিক বলেন, “ম্যাচের সেরার পুরস্কার জেতার পর খুবই উত্তেজিত ছিলাম। হঠাৎই পন্টিং আমাকে বলে, এই পুরস্কারমূল্যের পুরোটা আমার। আমি তখন ভাবতে শুরু করি, এই টাকা দিয়ে কী কী করব।”
হার্দিক বলেন, “ম্যাচের সেরার পুরস্কার জেতার পর খুবই উত্তেজিত ছিলাম। হঠাৎই পন্টিং আমাকে বলে, এই পুরস্কারমূল্যের পুরোটা আমার। আমি তখন ভাবতে শুরু করি, এই টাকা দিয়ে কী কী করব।”
তবে কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে। “পরে জানতে পারি, এই টাকা পুরো দলের মধ্যে ভাগ হয়ে যায়। তখন বুঝলাম, আমাকে বোকা বানানো হয়েছিল,” হাসতে হাসতেই বলেন হার্দিক। এরপর মুম্বই ইন্ডিয়ান্সে নিজের জায়গা পাকা করেন তিনি। ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। একাধিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে গুজরাট টাইটান্সে যোগ দিয়ে অধিনায়ক হিসাবে নিজের দক্ষতার প্রমাণ দেন। প্রথমবারেই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করে নজর কাড়েন তিনি। এরপর আবার মুম্বই ইন্ডিয়ান্সে ‘ঘর ওয়াপসি’র পর নেতৃত্ব পান এই তারকা অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১৭ রান করেছেন হার্দিক। নিয়েছেন ৯ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর বোলিং স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আরও একবার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন তিনি। ব্যাটে-বলে সমানে পারফর্ম করেছেন তিনি। ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও স্পষ্ট ভারতীয় অলরাউন্ডার। তিনি বলেন, “আমি অন্তত ১০টি ট্রফি জিততে চাই। আইসিসি ও আইপিএল মিলিয়ে। তবে আমার কাছে আইসিসি ট্রফিগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তিনটি জিতেছি। আগামী ১০ বছরে আরও পাঁচ-ছ’টি ট্রফি জেতাই লক্ষ্য।” উল্লেখ্য, ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। হার্দিকের নেতৃত্বে নতুন অভিযানের সূচনা করবে মুম্বই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের