RCB vs RR

ব্র্যান্ড ভ্যালুতে কোহলিদের থেকে বহু পিছিয়ে, তবু কেন আরসিবি-রাজস্থানের বিক্রয়মূল্য প্রায় সমান?

ফ্যান ফলোয়ার বা জনপ্রিয়তায় রাজস্থান রয়্যালসের থেকে অনেকটা এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির মতো মহাতারকা আছেন আরসিবি'তে। তাতেও দুই দলের দামের মধ্যে 'মাত্র' ১৫০০ কোটির তফাৎ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৫:৪১

options
link
ব্র্যান্ড ভ্যালুতে কোহলিদের থেকে বহু পিছিয়ে, তবু কেন আরসিবি-রাজস্থানের বিক্রয়মূল্য প্রায় সমান?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। ফাইল ছবি

ফ্যান ফলোয়ার বা জনপ্রিয়তায় রাজস্থান রয়্যালসের থেকে অনেকটা এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির মতো মহাতারকা আছেন আরসিবি’তে। সম্প্রতি ভারতীয় মুদ্রায় ১৬,৮৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে রাজস্থান রয়্যালসের দাম উঠেছে ১৫,৩০০ কোটি টাকা। অর্থাৎ দুই দলের দামের মধ্যে ‘মাত্র’ ১৫০০ কোটির তফাৎ। কিন্তু জনপ্রিয়তায় এত এগিয়ে থাকা সত্ত্বেও কেন আরসিবি’র দামের থেকে খুব বেশি পিছিয়ে নেই রাজস্থান?

Advertisement

দু’টো দলই একবার করে চ্যাম্পিয়ন। ২০০৮ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় রাজস্থান। তারপর আর জিততে পারেনি তারা। অন্যদিকে আরসিবি গতবারই আইপিএল জিতেছে। বিরাটদের জনপ্রিয়তা প্রশ্নাতীত। ইনস্টাগ্রামে আরসিবি’র ফলোয়ার সংখ্যা ২২.১ মিলিয়ন। সেখানে রাজস্থান রয়্যালসের মাত্র ৫.৫ মিলিয়ন। বিরাটদের ব্র্যান্ড ভ্যালু ২৬৯ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে বৈভব সূর্যবংশীদের ব্র্যান্ড ভ্যালু ১৪৬ মিলিয়ন মার্কিন ডলার। তাহলে কেন এত কম পার্থক্য?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • ১। আরসিবি’র একটি পুরুষ ও একটি মহিলা দল আছে। সেখানে ভারতের বাইরে রাজস্থান রয়্যালের আরও তিনটি দেশে ‘সিস্টার ফ্র্যাঞ্চাইজি’ আছে। দক্ষিণ আফ্রিকায় আছে পার্ল রয়্যালস ও ওয়েস্ট ইন্ডিজের লিগে আছে বার্বাডোজ রয়্যালস। অর্থাৎ কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম একসঙ্গে তিনটি দল কিনেছে। সেখানে কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে কনসোর্টিয়াম ভারতের মাটিতে দু’টি দল কিনেছে। সেই কারণে দামের খুব বেশি পার্থক্য হয়নি।

আরসিবি’র একটি পুরুষ ও একটি মহিলা দল আছে। সেখানে ভারতের বাইরে রাজস্থান রয়্যালের আরও তিনটি দেশে ‘সিস্টার ফ্র্যাঞ্চাইজি’ আছে। দক্ষিণ আফ্রিকায় আছে পার্ল রয়্যালস ও ওয়েস্ট ইন্ডিজের লিগে আছে বার্বাডোজ রয়্যালস।

  • ২। গোটা আইপিএলের সম্প্রচার চুক্তি ও মোট রোজগারের ভাগ কেন্দ্রীভূত। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে তাই কোনও দলের আয় বা ব্যয়ের বিরাট পার্থক্য হয় না। তাই যত জনপ্রিয়ই হোক না কেন, দুই দলের মোট বিক্রয়মূল্যের পার্থক্য খুব বেশি হবে না। এই বিষয়টা নিয়ে হর্ষ ভোগলেও আলোচনা করেছেন।
  • ৩। প্রাথমিকভাবে আরসিবি’র বিক্রির জন্য দিয়াজিও গ্রুপ প্রায় ২ বিলিয়ন ডলার মূল্য ধরেছিল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার কোটি টাকা। কিন্তু পরে সেই মূল্য কমে যায়। জানা গিয়েছে, আরসিবি’র নাম ও জার্সির সামনের দিকের স্পনসরের একটা অংশ দিয়াজিও ধরে রেখেছে। যে কারণে আরসিবি’র বিক্রয়মূল্য কয়েকশো কোটি কম উঠেছে।

আরেকটা বিষয় হল, আরসিবি’তে বিরাট কোহলিই একমাত্র তারকা। তাও কেরিয়ারের শেষ প্রান্তে তিনি। অন্যদিকে রাজস্থানে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালরা আছেন। যাঁরা ভবিষ্যতের তারকা। সেই কারণে হয়তো দু’টো দলের মূল্যের খুব একটা তফাৎ হয়নি। তবে ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির হিসেব ফুটবল দলের মতো হয় না। প্লেয়ার কেনাবেচায় কোনও দল অর্থ পায় না। তাই সেটায় বড় পার্থক্য হওয়ার কথা নয়।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.