Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Jasprit Bumrah

‘ঘরের কথা মনে পড়ে না জসসি?’, বুমরাহকে খোঁচা স্ত্রী সঞ্জনার, অভিমান প্রকাশেও ভরসা ‘ধুরন্ধর ২’

বুমরাহ-সঞ্জনার মিষ্টি জুটি ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে খুব প্রিয়। একজন তারকা পেসার, আরেকজন ক্রীড়াসঞ্চালিকা। সোশাল মিডিয়ায় প্রায়ই খুনসুটিতে মাতেন দু'জন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:৩৩

options
link
‘ঘরের কথা মনে পড়ে না জসসি?’, বুমরাহকে খোঁচা স্ত্রী সঞ্জনার, অভিমান প্রকাশেও ভরসা ‘ধুরন্ধর ২’ zoom
জশপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশন। ফাইল ছবি

নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘ধুরন্ধর ২’। গান, অ্যাকশন দৃশ্য কিংবা সংলাপ, সবই হু হু করে ভাইরাল। শুরু হয়েছে মিমও। তাতে গা ভাসিয়ে জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে ‘অভিমান’ জানিয়ে রাখলেন তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন। ‘ধুরন্ধর ২’ সিনেমার একটি মুহূর্তের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় দিয়ে জনপ্রিয় ক্রীড়াসঞ্চালিকা বুমরাহকে সাবধানও করে দিলেন, দেরি করে বাড়ি ফিরলে কী ফল হতে পারে!

বুমরাহ-সঞ্জনার মিষ্টি জুটি এমনিতেও ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে খুব প্রিয়। একজন তারকা পেসার, আরেকজন ক্রীড়াসঞ্চালিকা। সোশাল মিডিয়ায় প্রায়ই খুনসুটিতে মাতেন দু’জন। ফের তার উদাহরণ দেখে হেসে খুন নেটিজেনরা। ইনস্টাগ্রাম স্টোরিতে সঞ্জনা লিখেছেন, ‘যখন জশপ্রীত বন্ধুদের সঙ্গে রাতভর বাইরে থাকার প্ল্যান করে। তখন আমি বলি, তোর ঘরের কথা মনে পড়ল না জসসি।’ নীচে ‘ধুরন্ধর ২’ সিনেমার চরিত্র পিন্ডার ছবি। তবে পুরুষ চরিত্র হলেও পিন্ডার চরিত্রটিকে লম্বা চুল দিয়ে যেন ‘মহিলা’ প্রমাণ করতে চাইলেন সঞ্জনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে ওই চরিত্রটি ছিল রণবীর সিং অভিনীত হামজা আলির পুরনো বন্ধু। এই চরিত্রে অভিনয় করেন উদয়বীর সান্ধু। সিনেমায় রণবীরের চরিত্রটির আরেকটি নাম জসকিরাত সিং রাঙ্গি। ডাকনাম জসসি। অন্যদিকে বুমরাহকেও অনেকে ‘জসসি’ বলে ডাকেন। বাকি প্রসঙ্গ বলে দিলে তা ‘স্পয়লার’ দেওয়া হয়ে যাবে। তবে যাঁরা সিনেমাটা দেখছেন, তাঁরা এই মিমের অর্থ বুঝতে পারবেন।

তবে বুমরাহর সঙ্গে প্রায়ই সোশাল মিডিয়ায় মজা করেন সঞ্জনা। কিছুদিন আগে ছিল তাঁদের বিবাহবার্ষিকী। তখন বুমরাহ শুভেচ্ছা জানিয়েছিলেন শুধু ‘হ্যাপি অ্যানিভার্সারি’ লিখে। তাতে সঞ্জনা খোঁচা করে লিখেছিলেন, ‘কী সুন্দর লিখলে! পুরো কিডনি ছুঁয়ে ফেলল ভাই!’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.