Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
East Bengal

সাত গোল দিয়েও মাটিতে পা রাখার বার্তা অস্কারের, গোল মিস নিয়ে চিন্তা অব্যাহত ইস্টবেঙ্গলের

সাত গোল দেওয়ার পর সমর্থকদের উচ্ছ্বাস দেখেছেন, আবার গত কয়েক দিন আগে এদের মধ্য থেকে একশ্রেণির সমর্থকরা গো ব্যাক ধ্বনি দিয়েছিল তাঁর নামে। তাই সোমবার মহামেডানকে সাত গোল দিয়ে সেই উচ্ছ্বাস মাঠেই রেখে এসেছেন অস্কার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:১১

options
link
সাত গোল দিয়েও মাটিতে পা রাখার বার্তা অস্কারের, গোল মিস নিয়ে চিন্তা অব্যাহত ইস্টবেঙ্গলের zoom
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ছবি: ইস্টবেঙ্গলের সোশাল মিডিয়া
Advertisement

সাত গোল দেওয়ার পর সমর্থকদের উচ্ছ্বাস দেখেছেন, আবার গত কয়েক দিন আগে এদের মধ্য থেকে একশ্রেণির সমর্থকরা গো ব্যাক ধ্বনি দিয়েছিল তাঁর নামে। তাই সোমবার মহামেডানকে সাত গোল দিয়ে সেই উচ্ছ্বাস মাঠেই রেখে এসেছেন অস্কার। বরং তাঁর মুখে বারবার শোনা যাচ্ছে সাবধানবাণী।

তিনি বলছেন, “আমি আগের মতোই আছি, একটু আলগা দিলেই পরিস্থিতি বদলে যেতে পারে।” যেহেতু এই মুহূর্তে আইএসএল বন্ধ ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য। তার উপর গত কয়েক দিন ধরে যথেষ্টই চাপ গিয়েছিল গোটা দলের উপর দিয়ে। তাই ইন্টারন্যাশনাল ব্রেকের এই সময় ফুটবলারদের কয়েকদিনের বিশ্রাম দিয়েছেন তিনি। পরের ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। সেই ম্যাচও ১১ এপ্রিল। এই ম্যাচের আগে হাতে বেশ কয়েকটা দিন প্রস্তুতির পাবেন অস্কার। তবে এই বিরতি সমস্যার হবে না বলেই মনে করছেন লাল-হলুদ কোচ। জাতীয় দলে ডাক পাওয়া আনোয়ার আলিরাও যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। তিনি আরও যোগ করেন, “আগের মতোই বলছি, আমি চেষ্টা করব দলকে ইতিহাসের সেরা অবস্থানে শেষ করাতে। আমার বিশ্বাস, আমরা সেই পথেই এগোচ্ছি। গত কয়েক দিনের বিরতি আমাদের দলকে আবার গুছিয়ে নিতে সাহায্য করেছে। এবং আমরা মরশুমের শুরুতে যে জায়গায় ছিলাম, সেখানে আবার ফিরতে পেরেছি। তবে আমাদের মাটিতে পা রেখে চলতে হবে। আগামী প্রতিটা ম্যাচই কঠিন।”

Advertisement

অস্কার মনে করছেন প্রাইম টাইমে খেলা হওয়ায় ফুটবলাররা আবার নিজেদের স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছেন। তবে চিন্তা যে থাকছে না তা একেবারেই বলা যাবে না। তার কারণ একাধিক গোল মিস। সোমবার সাত গোল দিলেও তার মধ্যে তিনটি গোল এসেছে পেনাল্টি থেকে। আর ইউসেফরা একাধিক গোল মিস করেছেন। ঠিকঠাক চললে ইউসেফ সোমবার ডবল হ্যাটট্রিকও করতে পারতেন। মহামেডানের বিরুদ্ধে এত গোলের সুযোগ মিস করলেও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ বার করতে হলে হাফ চান্স থেকে গোল করতে হবে লাল-হলুদের আক্রমণভাগের ফুটবলারদের। আরও একটা ভালো দিক জেমি ম্যাকলারেনের সঙ্গে সাত গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ঢুকে পড়েছেন ইউসেফ। তবে সোমবার যা মিস করেছেন তিনি তাতে মহামেডান ম্যাচেই ম্যাকলারেনকে টপকে যেতে পারতেন ইউসেফ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.