Vinod Kambli

প্রাণসংশয় কাম্বলির! মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, বন্ধুর কঠিন সময়ে পাশে ‘উদারহস্ত’ শচীনও

মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে প্রাক্তন ক্রিকেটারের। যার জেরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। শুধু তাই নয়, প্রাক্তন ক্রিকেটারের ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৭:৪৬

options
link
প্রাণসংশয় কাম্বলির! মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, বন্ধুর কঠিন সময়ে পাশে ‘উদারহস্ত’ শচীনও
বিনোদ কাম্বলি। ফাইল ছবি।

একসঙ্গে ক্রিকেট খেলে বড় হয়েছেন। খেলেছেন জাতীয় দলেও। এবার অসুস্থ বিনোদ কাম্বলির (Vinod Kambli ) পাশে দাঁড়ালেন শচীন তেণ্ডুলকর। জানা গিয়েছে, কাম্বলির শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। সেই সঙ্গে আর্থিক সংকটেও ভুগছেন প্রাক্তন ক্রিকেটার। এহেন পরিস্থিতিতে ছেলেবেলার বন্ধুকে সাহায্য করতে এগিয়ে এসেছেন ক্রিকেটের ঈশ্বর। সকলের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে উঠুন কাম্বলি।

Advertisement

বছর দেড়েক আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটারকে। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কাম্বলি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে প্রাক্তন ক্রিকেটারের। যার জেরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে ক্রমশ। শুধু তাই নয়, প্রাক্তন ক্রিকেটারের ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। খবর ছড়াচ্ছে, প্রাণসংশয় রয়েছে প্রাক্তন ক্রিকেটারের।

Advertisement

এহেন পরিস্থিতিতে কাম্বলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে সম্ভবত শচীনও রয়েছেন বলে সূত্রের খবর। ওই গ্রুপের সদস্যরা আর্থিকভাবেও কাম্বলিকে সাহায্য করেন। চিকিৎসার খরচের অনেকটাই তাঁরা বহন করেন। তবে এই নিয়ে শচীন প্রকাশ্যে কিছু বলেননি।

Advertisement

কাম্বলির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়লেও আশার কথা শুনিয়েছেন তাঁর স্ত্রী আন্দ্রেয়া হিউইট। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “ঈশ্বরের দয়ায় বিনোদ ভালো আছে। জানি না কারা ওর শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে।” উল্লেখ্য, জীবনের একটা বড় সময় ধরে মাদকাসক্ত ছিলেন কাম্বলি। উজ্জ্বল কেরিয়ার আচমকা শেষ হয়ে যাওয়ার নেপথ্যে সেটাও একটা অন্যতম বড় কারণ। তবে শেষ ৬ মাস ধরে মদ্যপান একেবারে বন্ধ করে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। একটি বিজ্ঞাপনের শুটিংও করেছেন। কিন্তু কাম্বলিকে পুরোপুরি সুস্থ বলা যাবে না। তবে তাঁর প্রাণসংশয় নিয়ে যে গুজব রটছে, সেটার সত্যতা আপাতত নেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.