Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Virat Kohli

অবনীতের পর আরও এক লাস্যময়ীর পোস্টে লাভ বিরাটের! নেটপাড়া বলছে, ‘বউদি রেগে যাবে’

গতবছর স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন কোহলি। তারপরই দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৪:১৮

options
link
অবনীতের পর আরও এক লাস্যময়ীর পোস্টে লাভ বিরাটের! নেটপাড়া বলছে, ‘বউদি রেগে যাবে’ zoom
ফাইল ছবি।
Advertisement

ফের এক লাস্যময়ীর ছবিতে লাভ রিয়্যাক্ট! আবারও নেটদুনিয়ায় হইচই ফেলে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার রাতে আচমকাই দেখা যায়, এক জার্মান ইনফ্লুয়েন্সারের পোস্টে লাভ দিয়েছেন তারকা ক্রিকেটার। বছরখানেক আগে অভনীত কৌর নামে এক সুন্দরীর ছবিতে লাভ দিয়েছিলেন। সেই নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। আবারও লাস্যময়ীর ছবিতে লাইক করে বিপাকে পড়লেন কিং কোহলি।

বৃহস্পতিবার রাত থেকে নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান-জার্মান সুন্দরী লিজলাজের একটি ছবিতে ৩৭ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। সেই লাইকের ভিড়ে জ্বলজ্বল করছে বিরাটের নামও। উল্লেখ্য, ৩০ জানুয়ারি ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। বিরাট এই ছবিটি কবে লাইক করেছেন, তা অবশ্য স্পষ্ট নয়। কিন্তু গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার। সেই নিয়ে নেটপাড়া উত্তাল।

Advertisement

নেটিজেনদের অনেকে বলছেন, বাবার ফোন নিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে বিরাটপুত্র অকায়। আবার কারোর মশকরা, ‘সুন্দরীদের দিকে তাকালেও অপরাধ’। অনেকে আবার বলছেন, ‘অনুষ্কা বউদি কিন্তু খুব রেগে যাবেন।’ কেউ বিরাটকে পরামর্শ দিচ্ছেন, ‘একটা প্রাইভেট অ্যাকাউন্ট খুলে ফেলুন। ওখান থেকে এসব লাইক দিলে সমস্যা হবে না।’ গোটা বিষয়টি নিয়ে বিরাট এখনও পর্যন্ত বিরাট মুখ খোলেননি।

উল্লেখ্য, গতবছর স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন কোহলি। তারপরই দেখা যায়, অভনীতের একটি স্বল্পবসনা ছবিতে ‘লাভ’ দিয়ে বসে আছেন তিনি। সেই নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। কেন স্বল্পবসনার ছবিতে লাইক দিয়েছেন, প্রশ্নবাণে জর্জরিত হন কোহলি। পরে বলেন, ‘যখন আমি আমার ফিড পরিষ্কার করছিলাম, তখন হয়তো অ্যালগোরিদমের জন্য ভুল করে কোনও ঘটনা ঘটেছে। এর পিছনে আমার কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। আমি সকলকে অনুরোধ করছি, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’ কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবার একই কাণ্ড! এবার কাকে ‘দোষ’ দেবেন বিরাট?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.