India vs Pakistan

অলিম্পিককে মাথায় রেখে পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত? অবস্থান স্পষ্ট করল কেন্দ্র 

বুধবার ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া ফেডারেশন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে পাঠানো এক সার্কুলারে এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৯:৩০

options
link
অলিম্পিককে মাথায় রেখে পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত? অবস্থান স্পষ্ট করল কেন্দ্র 
প্রতীকী ছবি।

ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বিপাক্ষিক ক্রীড়া সম্পর্কের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। বহুজাতিক বা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে নীতিতে কোনও পরিবর্তন আনা হয়নি। বুধবার ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া ফেডারেশন, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে পাঠানো এক সার্কুলারে এই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

প্রশ্ন হল, অলিম্পিককে মাথায় রেখে পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত? মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণভাবে বন্ধই থাকবে। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে বহুজাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ভারত। সার্কুলারে বলা হয়েছে, “দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। একইভাবে পাকিস্তানি দলকেও ভারতে খেলতে দেওয়া হবে না।”

Advertisement
India will continue the trend of boycotting bilateral series with Pakistan while allowing Multi lateral participation
পাকিস্তানের উপর ক্রীড়া নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে ভারত। ছবি: পিটিআই।

আন্তর্জাতিক বা বহুজাতিক ইভেন্টের ক্ষেত্রে অবস্থান ভিন্ন বলে জানিয়েছে মন্ত্রক। সেখানে বলা হয়েছে, “আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির নিয়ম এবং আমাদের অ্যাথলিটদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে ভারতীয় দল টুর্নামেন্ট খেলবে। সেই প্রতিযোগিতায় পাকিস্তানও থাকতে পারে। একইভাবে পাকিস্তানি খেলোয়াড়রাও ভারতের আয়োজিত বহুজাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।”

Advertisement

অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজ যেমন ক্রিকেট, হকি বা অন্যান্য খেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও ম্যাচ আপাতত হচ্ছে না। ভবিষ্যতেও সেই অবস্থান বজায় থাকবে। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে বহুজাতিক প্রতিযোগিতায় দুই দেশের ক্রীড়াবিদদের মুখোমুখি হওয়ার পথ খোলা থাকছে। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় দেশের ২৬ জন নির্দোষ মানুষকে হত্যা করে পাকিস্তান। ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবে না। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। এরপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া ক্রীড়া নীতি বজায় রাখছে কেন্দ্র। এবার মন্ত্রক আরও জানিয়েছে, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার নিয়ম মেনে চলার পাশাপাশি ভারত ২০৩০ কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ অলিম্পিক আয়োজনের লক্ষ্যে এগোচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক ক্রীড়া ব্যবস্থাকে আরও সহজ করতে ভিসা প্রক্রিয়াও সহজ করার কথা ঘোষণা করা হয়েছে। মন্ত্রকের কথায়, “ভারতকে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের একটি পছন্দের গন্তব্য হিসাবে গড়ে তুলতে ক্রীড়াবিদ, দলীয় কর্মকর্তা, টেকনিক্যাল স্টাফ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ভিসা প্রক্রিয়া সহজ করা হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.