সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাক ক্রিকেটে দুঃখজনক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা মাঠেই প্রয়াত পাকিস্তানের তরুণ বোলার। বল করতে গিয়ে হঠাৎই মাটিতে মুখ থুবড়ে পড়েন। চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি।
বান্নুতে পিসিবি চ্যালেঞ্জ লিগের ম্যাচে নেমেছিলেন আলিম খান। পাক ক্রিকেটের অন্যতম নতুন তারকা হিসেবে ধরা হচ্ছিল তাঁকে। ২২ বছর বয়সি ক্রিকেটার মূলত ফাস্ট বোলার ছিলেন। সেই সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিংও করতে পারতেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের নিম্ন পর্যায়ের টি-টোয়েন্টি সাতটি উইকেট তুলে প্রচারের আলোয় এসেছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটের উচ্চ পর্যায়ে আর তাঁর ওঠা হল না।
জানা যাচ্ছে, বল করার জন্য রান-আপ নিয়েছিলেন আলিম। আচমকা মাটিতে মুখ থুবড়ে পড়েন। আম্পায়ার ইনামউল্লাহ খানের তদারকিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। খানিক পরে আলিমকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা চেষ্টা করেও আলিমকে বাঁচাতে পারেননি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটেছে বলে ঘোষণা করা হয়।
আলিমের প্রয়াণে শোকাহত পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটের প্রধান আবদুল্লাহ খুররাম নিয়াজি আলিমের পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন। তবে আলিমের মৃত্যুতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠে যাচ্ছে। কেন মাঠেই চিকিৎসার ব্যবস্থা করা হল না? প্রশ্ন উঠছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে আদৌ পরিষেবা ঠিকভাবে পৌঁছচ্ছে তো? তাছাড়া প্লেয়ারদের নিয়মিত শারীরিক পরীক্ষা করা হয় না বলেও কথা উঠছে।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা