Cristiano Ronaldo

অব্যাহত রোনাল্ডো ম্যাজিক, আল নাসেরের হয়ে হ্যাটট্রিক করে বিরল রেকর্ডের মালিক CR7

সিআর সেভেনের হ্যাটট্রিকে ভর করেই ৩-০ গোলে আল নাসের হারাল দামাক এফসিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১৫:৩৩

options
link
অব্যাহত রোনাল্ডো ম্যাজিক, আল নাসেরের হয়ে হ্যাটট্রিক করে বিরল রেকর্ডের মালিক CR7

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্লাব বদলালেও তাঁর ভূমিকা বদলায়নি। গোল করেই চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। আর সেই সঙ্গে নয়া রেকর্ডের মালিকও হয়ে গেলেন তিনি।

Advertisement

সিআর সেভেনের হ্যাটট্রিকে ভর করেই ৩-০ গোলে আল নাসের হারাল দামাক এফসিকে। সেই সঙ্গে লিগ টেবিলে সবার উপরে উঠে এল রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল। এদিন প্রথমার্ধেই হ্যাটট্রিক করে নজির গড়েন প্রাক্তন রিয়াল স্ট্রাইকার। খেলা শুরুর ১৮ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি করেন ২৩ মিনিটে। আর ৪৪ মিনিটে তৃতীয়বার বিপক্ষের জালে বল জড়ান সিআর সেভেন। বিরতির পর অবশ্য খেলায় আর কোনও গোল হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর, ভাইরাল গায়ে হলুদের ভিডিও, পাত্রীটি কে?]

দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও তৈরি করেন সিআর সেভেন। প্রথম ফুটবলার হিসেবে সৌদি লিগের কোনও ম্যাচে প্রথমার্ধেই তিনটি গোল করার নজির গড়েন তিনি। আর এতেই কেরিয়ারের ৬২ তম হ্যাটট্রিক ঝুলিতে ভরে ফেললেন তিনি। মজার বিষয় হল ৩০ বছর বয়সের আগে ৩০টি এবং ৩০ বছরের পর ৩২টি হ্যাটট্রিক করেছেন রোনাল্ডো। প্রতিবারের মতো ফিটনেসের সম্রাট এবারও বুঝিয়ে দিলেন বয়স সংখ্যা মাত্র। 

Advertisement

এই জয়ের সৌজন্যে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে আল নাসের (Al Nassr)। আর হ্যাটট্রিকের দৌলতে সৌদি ক্লাবের হয়ে আট গোল হয়ে গেল রোনাল্ডোর। এর আগে আল ওয়েহদারের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ চার গোল করেছিলেন তিনি। তারপরই লিগ ফুটবলে ৫০০ গোলের ক্লাবেও ঢুকে পড়েন। 

[আরও পড়ুন: ‘দেউলিয়া’ পাকিস্তানকে উদ্ধার করবেন মোদিই! দাবি RAW-এর প্রাক্তন প্রধানের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.