Cristiano Ronaldo

রোনাল্ডোর নামে কেচ্ছা ছড়াতে প্রচুর টাকার প্রস্তাব! বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা

রোনাল্ডো বারবার প্রেমে পড়েন। বারবার তাঁর প্রেমে পড়েন তরুণীরা। তাঁর প্রাক্তনের সংখ্যা নেহাত কম নয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:৪৮

options
link
রোনাল্ডোর নামে কেচ্ছা ছড়াতে প্রচুর টাকার প্রস্তাব! বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা
রোনাল্ডোকে নিয়ে বিস্ফরক প্রাক্তন প্রেমিকা। ফাইল ছবি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেমন ফুটবল মাঠে দাপিয়ে বেড়ান তেমনি রমণী হৃদয়েও তাঁর অবাধ বিচরণ। তিনি বারবার প্রেমে পড়েন। বারবার তাঁর প্রেমে পড়েন তরুণীরা। ফলে তাঁর প্রাক্তনের সংখ্যা নেহাত কম নয়। সেই প্রাক্তনদেরই একজন এবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন। রোনাল্ডোর প্রাক্তন প্রেমিকা জেম্মা অ্যাটকিনসনের দাবি, বিচ্ছেদের পর রোনাল্ডোকে নিয়ে বাজে মন্তব্য করতে বিরাট টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে।

Advertisement

তবে টেকেনি তাঁদের সম্পর্ক। জেম্মা একজন অভিনেত্রী ও ফিটনেস ফ্রিক। প্রথম ২০০৭-এ জেম্মা অ্যাটকিনসনের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনিতে সিআর সেভেনের জীবনে নারীসঙ্গের অভাব নেই। তবে জেম্মাই একমাত্র ব্রিটিশ প্রেমিকা ছিলেন। রোনাল্ডোর সঙ্গে ব্রেকআপের পর নাকি জেম্মাকে কোনও এক মহল থেকে প্রচুর টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, ক্রিশ্চিয়ানো সম্পর্কে বাজে কথা বলতে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেম্মা বলেছেন, “আমাদের যখন বিচ্ছেদ হল তখন রোনাল্ডো সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতে বলা হয়েছিল আমাকে। সেটার জন্য প্রচুর টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব আমি নাকচ করে দিই। আসলে রোনাল্ডোর সম্পর্কে আমার খারাপ কিছু বলার নেই।” অবশ্য জেম্মা একা নন, রোনাল্ডোর দীর্ঘ প্রেমিকার তালিকায় কেউই তাঁর সম্পর্কে বিশেষ খারাপ কথা বলেননি। মোটামুটি সকলেই বিচ্ছেদের পরও তাঁর সুখ্যাতিই করেন।

Advertisement
Cristiano Ronaldo's ex-girlfriend reveals surprising details after relationship
রোনাল্ডোর প্রাক্তন প্রেমিকা। ফাইল ছবি।

এই মুহুর্তে জর্জিনা রডরিগেজের সঙ্গে। তাঁদের প্রেমের সম্পর্ক প্রায় ৯ বছরের। বহুবার জর্জিনা রডরিগেজকে ‘স্ত্রী’ বলে উল্লেখ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। এরজন্য ইতিমধ্যেই তিনি ঠিক করে নিয়েছেন বিয়ের ভেন্যু। রোনাল্ডোর বিয়ে হবে তাঁর জন্মভূমি মাদেইরার ফুনচালের ৫১১ বছরের প্রাচীন চার্চে। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আগামী বছর ফিফা বিশ্বকাপের পর বিয়ে করবেন রোনাল্ডো-জর্জিনা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.