আর্জেন্টিনার বিপর্যয়ের দিনেও আলোচনার শীর্ষে চুম্বনরত ‘ভগবান’

মারাদোনা আছেন মারাদোনাতেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৮, ১৬:৩০

options
link
আর্জেন্টিনার বিপর্যয়ের দিনেও আলোচনার শীর্ষে চুম্বনরত ‘ভগবান’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারাদোনা আছেন মারাদোনাতেই। বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছে মেসিদের। কিন্তু সেই ঘোর বিপর্যয়ের দিনও বান্ধবীর ঠোঁটে ঠোঁট রেখে আলোচনার আলো নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন আর্জেন্টিনার ফুটবলের রাজপুত্র।

Advertisement

[  সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে ]

Advertisement

ফ্রান্সের এমপাপে তখন তছনছ করে দিচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সের তাসের ঘর। কালো মেঘের অশনিসংকেত পড়তে দেরি হয়নি মেসি-মাসচেরানোদের। বাইরে বসে মারাদোনাও কি তা পড়তে পারেননি! নিশ্চয়ই পেরেছেন। কিন্তু তিনি তো মারাদোনা। তাঁর পৃথিবীর সমীকরণ আলাদা। নীতি-নিয়ম সবকিছুর সংজ্ঞা তিনি নিজেই। বলা যায় তিনি নিজেই তাঁর পৃথিবী। আর সে দুনিয়াতে ঘোর বিপর্যয়ের মুখেও নেমে আসে রোমান্স। তাই বান্ধবী ব্লন্দের ঠোঁটে ঠোঁট মেশাতে দেখা গেল ফুটবলের রাজপুত্রকে। সে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা। দেশপ্রেমিক মারাদোনা কেন আর্জেন্টিনার মতনের দিনেও রোম্যান্টিক মুডে? পাশে বসে থাকা ব্রাজিলের একদা ৯ নম্বর জার্সিধারী দৃশ্যতই অপ্রস্তুত। খেলায় নিবিষ্ট মন। ফিরেও তাকাচ্ছেন না। কিন্তু গোটা বিশ্ব দেখল, তিনি মারাদোনা। তিনি যা পারেন, যা করেন আর যা করতে পারেন তার সঙ্গে কোনওকিছুর তুলনা টানতে যাওয়াও বৃথা। কারণ মারাদোনার মাপকাঠি মারাদোনা নিজেই।

Advertisement

এবারের বিশ্বকাপে গোড়া থেকেই আলোচনায় মারাদোনা। গত ম্যাচে মেসিরা যখন নাইজেরিয়ার বিরুদ্ধে যখন লড়াই করছেন, তখন মারাদোনার অভিব্যক্তি বিতর্ক টেনে এনেছিল। তাঁর মধ্যমা প্রদর্শন নিয়ে বিস্তর কথাও হয়েছে। নেশাগ্রস্ত ছিলেন। হাসপাতালেও যেতে হয়েছিল। কিন্তু কোনও কিছুরই পরোয়া তিনি করেন না। এই বেপরোয়া ঝড়ো হাওয়ার নামই মারাদোনা।

[  বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট ]

আবার জানা গিয়েছে, বায়োপিক হচ্ছে ফুটবলের রাজপুত্রের। বিশ্বকাপে তাঁর আবেগ-অভিব্যক্তি সবই ক্যামেরাবন্দি করছেন পরিচালক। প্রশ্ন উঠেছিল, তবে কি সাজানো চিত্রনাট্যে অভিনয় করছেন তিনি? বিতর্ক সত্যি, সমালোচনা সত্যি আবার মারাদোনাও সত্যি। তাঁর ক্যারিশমা এখনও এমনটাই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.