অপারেশন সিঁদুরে ভারতে হামলার জন্য প্রস্তুত ছিল পাকিস্তানের একঝাঁক যুদ্ধবিমান। চিনের তৈরি ওই বিমান এবার কিনতে চলেছে বাংলাদেশ! মনে করা হচ্ছে, সাম্প্রতিক অতীতে প্রতিরক্ষা ক্ষেত্রে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যয়। সূত্রের খবর, ২০টি যুদ্ধবিমান কিনতে চাইছে ঢাকা। তার জন্য ২৩০ কোটি ডলার খরচ করবে তারেক রহমান প্রশাসন, এমনটাই সূত্রের খবর।
বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথম বিদেশ সফরে চিনেই গিয়েছিলেন তারেক। শোনা যাচ্ছিল, চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি আলোচনা করবেন J-10CE যুদ্ধবিমান কেনা নিয়ে। সেই আলোচনা সফল হয়েছে বলেই দাবি তারেকের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের। তিনি জানিয়েছেন, “ভারতের রাফালে ধ্বংস করেছিল চিনের তৈরি J-10 যুদ্ধবিমান। রাফালেকে ৪.৫ প্রজন্মের আধুনিক বিমান বলে অভিহিত করা হয়। সেই যুদ্ধবিমানের বিরুদ্ধে J-10 যুদ্ধবিমান খুবই ভালো কাজ করেছে। সেকারণেই J-10CE যুদ্ধবিমান কেনার কথা ভাবছে বাংলাদেশ।”
আরও পড়ুন:
জানা গিয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ফোর্সেস গোল ২০৩০ প্রোগ্রাম শুরু করেছে বাংলাদেশ। সেকারণেই বায়ুসেনাকে শক্তিশালী করার চেষ্টা করছে তারেক প্রশাসন। চিন থেকে ২০টি যুদ্ধবিমান কেনার জন্য বিপুল অর্থ ব্যয় করছে ঢাকা। প্রত্যেক যুদ্ধবিমানপিছু সাড়ে ১১ কোটি ডলার খরচ পড়ছে। সবমিলিয়ে বাংলাদেশি মুদ্রায় ২৮৩১৪ কোটি টাকা ঢালা হবে ২০টি যুদ্ধবিমান কিনতে। জাহেদ জানিয়েছেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রক থেকে আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই ইস্যুতে। দর কষাকষি চলছে যুদ্ধবিমান কেনা নিয়ে।
তবে প্রশ্ন উঠছে জাহেদের বিবৃতির বিশেষ একটি অংশ নিয়ে। অপারেশন সিঁদুরের পর ভারত বারবার জানিয়েছে, মোটেও রাফালে ধ্বংস করতে পারেনি শত্রুরা। কিন্তু ঢাকা ঠিক উলটো কথাটাই বলেছে এবং তার ভিত্তিতে প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্তও নিচ্ছে। তাহলে কি চিন এবং পাকিস্তানকেই বেশি বিশ্বাসযোগ্য মনে করছে ঢাকা? চিন সফরে গেলেও ভারত সফর নিয়ে তারেকের টালবাহানা অব্যাহত। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিমান কেনার পর ঢাকা-বেজিং সম্পর্ক আরও দৃঢ় হবে। তার পালটা কী কৌশল নেবে ভারত?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর