Durga Puja 2026

বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন

আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আসছেন, তা সর্বজনবিদিত। সরকার সূত্রে খবর, সেই অনুষ্ঠানকে বিশ্বজনীন করার পরিকল্পনা চলছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১৪:৫৬

options
link
বিদেশে বসেও দেখা যাবে মহালয়ায় ইডেনের বর্ণাঢ্য শো! বাংলার পুজো হবে সত্যিই বিশ্বজনীন
ছবি: এআই নির্মিত।

যা এতদিন হয়নি, রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম দুর্গোৎসবে ঠিক সেটাই ঘটতে চলেছে। এতদিন ইউনেস্কোর মর্যাদা পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু প্রকৃত অর্থে সর্বজনীন হয়নি। যা এবার হবে। আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আসছেন, তা সর্বজনবিদিত। সরকার সূত্রে খবর, সেই অনুষ্ঠানকে বিশ্বজনীন করার পরিকল্পনা চলছে।

Advertisement

শোনা যাচ্ছে, বাংলার দুর্গোপুজোর (Durga Puja 2026) প্রচার ইংল‌্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দুবাই– তিন জায়গাতেই চলবে। সূত্রের খবর, আগামী ১০ অক্টোবরের অনুষ্ঠানের প্রচার এবং ক্লিপিংস প্রচারিত হবে আমেরিকার টাইমস স্কোয়ার, ইংল‌্যান্ডের পিকাডেলি সার্কাস এবং দুবাইয়ের বুর্জ খলিফাতে। খবর যা, আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের বন্দোবস্ত থাকছে ইডেন গার্ডেন্সে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেনে আসার আগে প্রধানমন্ত্রী ও মুখ‌্যমন্ত্রীর রোডশো হওয়ার কথা। তাঁরা ইডেনে প্রবেশ করার পর উলুধ্বনিতে বরণ করে নেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর যা, বিকেল পাঁচটা থেকে শুরু হবে ইডেনের অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন শান্তনু মৈত্র, শান, অন্তরা মিত্র, দেবর্ষি ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব‌্যান্ড দোহার। শোনা যাচ্ছে, সেই অনুষ্ঠানে গান গাইবেন লগ্নজিতাও। তিন হাজার ঢাকি পারফর্ম করবেন অনুষ্ঠানে। আরও খবর, গলফ কার্টে মাঠ প্রদক্ষিণ করবেন প্রধানমন্ত্রী। সঙ্গে গোটা কয়েক পুজোর উদ্বোধন করবেন মোদি। শেষে ইডেনে ড্রোন শো এবং আতশবাজির প্রদর্শনী থাকবে। ৩৫ হাজার দর্শক ইডেনে থাকতে পারবেন, যারমধ্যে আড়াই ভিআইপি।

Advertisement

মহালয়ার ভোরে মাইকে বাজবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহিষাসুরমর্দিনী। কলকাতা ও হাওড়ার গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে এই আয়োজন করছে রাজ‌্য সরকার। সিএবি-র সঙ্গে এদিন বৈঠক হয় সরকারি আধিকারিকদের। বৈঠক শেষে সিএবি কোষাধ‌্যক্ষ সঞ্জয় দাস বলেন, “আমরা আন্তর্জাতিক ম‌্যাচ আয়োজন করেছি। সামর্থ‌্য অনুযায়ী সবরকম সাহায‌্য করব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.