সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে তিনটে টেস্টের দু’টিতে হার৷ সামনে আরও দু’টো গুরুত্বপূর্ণ ম্যাচ৷ যার উপর নির্ভর করে আছে সিরিজের ভবিষ্যৎ৷ পরপর দুই টেস্টে হারের হতাশা কাটাতে তাই ক’দিনের জন্য ভারত ছেড়ে দুবাইয়ে পৌঁছে গিয়েছেন অ্যালেস্টার কুকরা৷ বৃহস্পতিবার মুম্বইয়ে ফের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডকে৷ তার আগে বন্ধুবান্ধব এবং গার্লফ্রেন্ডের সঙ্গে এক্কেবারে রিল্যাক্স মুডে সময় কাটানোকেই টোটকা হিসেবে বেছে নিয়েছেন অ্যান্ডারসন, ব্রডরা৷

২০১১ সালে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়াকে ৪-০ হোয়াইটওয়াশ করেছিল কুকবাহিনী৷ সেই টেস্ট সিরিজ হারের বদলা নেওয়াকেই এবার পাখির চোখ করেছেন বিরাট কোহলিরা৷ তাই এবারের লড়াইটা যে বেশ কঠিন, তা নিয়ে কুকদের মনে কোনও সন্দেহ নেই৷ আর সেই জন্যই সুদূর দুবাইয়ে বসে বাকি দুই টেস্ট নিয়ে নতুন করে ছক কষছে ইংল্যান্ড দল৷ তারই মাঝে রবিবার দুবাইয়ের সমুদ্রসৈকতে ফুরফরে মেজাজে বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা গেল জিমি, রুটদের৷ বাটলার আবার আলাদা করে সময় দিলেন গার্লফ্রেন্ড লুইস ওয়েবারকেও৷

মোহালিতে তৃতীয় টেস্টের পর যুবরাজের বিয়েতে হাজির হয়েছিলেন ব্রড৷ তখন থেকেই প্র্যাকটিসের বাইরে ব্রড-সহ ইংল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা৷ তবে টিম ইন্ডিয়ার কাছে হারের হতাশা কাটাতে ইংল্যান্ড দলের এই দুবাই সফর কতটা ইতিবাচক প্রমাণিত হয়, এখন সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও