Football

খেলা চলাকালীনই বিপক্ষের খেলোয়াড়ের যৌনাঙ্গে হাত! ভিডিও ভাইরাল হতেই বিপাকে ফুটবলার

নির্বাসিতও হতে পারেন ইংলিশ তারকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২০, ১৮:৩১

options
link
খেলা চলাকালীনই বিপক্ষের খেলোয়াড়ের যৌনাঙ্গে হাত! ভিডিও ভাইরাল হতেই বিপাকে ফুটবলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে ইংলিশ ফুটবলার ডারনেল ফিসার (‌Darnell Fisher)। খেলা চলাকালীন বিপক্ষ দলের খেলোয়াড় কালাম প্যাটারসনের (Callum Paterson) গোপনাঙ্গ স্পর্শ করেছেন তিনি, যা কি না ধরা পড়ে যায় টিভি ক্যামেরায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও তা রীতিমতো ভাইরাল। আর সেটি দেখেই নড়েচড়ে বসেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ‘‌এফএ’‌ (FA‌)‌। ইতিমধ্যে ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে নির্বাসিত হতে পারেন ডারনেল ফিসার।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি গত সপ্তাহের। ডেপডেলে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল শেফিল্ড  এবং প্রেস্টন (Preston)। ম্যাচের দ্বিতীয়ার্ধে ওই কাণ্ড ঘটান প্রেস্টনের ডারনেল। একটি কর্নারের সময় কালামের গোপনাঙ্গে হাত দেন। তাও একবার নয়, দু’‌বার। প্রথমবার ডারনেল এই কাণ্ড ঘটানোর পর কালাম রেফারির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন। তখনই দ্বিতীয়বারও একই কাজ করেন প্রেস্টনের ওই খেলোয়াড়।

Advertisement

[আরও পড়ুন:‌ ডার্বির আগে বড় ধাক্কা সবুজ-মেরুন শিবিরে! লাল-হলুদকে তাতাচ্ছে ইতিহাস‌]

এদিকে, গোটা ঘটনাটি টিভি ক্যামেরায় ধরা পড়ে। অনেকেই সেটি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুরু হয় ডারনেলের সমালোচনা। নেটিজেনদের অনেকেই মজা করেছেন। ভিডিওটি নজরে আসতেই নড়েচড়ে বসে এফএ। তড়িঘড়ি তদন্তের নির্দেশও দেয়। দোষী প্রমাণিত হতে নির্বাসিত হতে পারেন ডারনেল ফিসার। এর আগে একই কাণ্ড ঘটানোয় দশ ম্যাচ নির্বাসিত হয়েছিলেন ইংল্যান্ডেরই (England) রাগবি খেলোয়াড় জো মারলার। এবার ডারনেলের ভাগ্যে কী আছে, সেটাই দেখার।

Advertisement

 

[আরও পড়ুন:‌ ‘‌‌ধারাভাষ্যকার হিসেবে মঞ্জরেকরকে বাদ দেওয়াটা অনুচিত ছিল’‌, সৌরভকে আক্রমণ রামচন্দ্র গুহর‌]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.