FIFA

নিষিদ্ধ হতে পারে ইরানের ‘ইসলামিক বিপ্লব বিরোধী’ পতাকা! নয়া বিতর্ক বিশ্বকাপে

বিশ্বকাপে ইরানের 'সিংহ-সূর্য' পতাকা নিয়ে বিতর্ক নতুন নয়। কাতারে প্রতিযোগিতার শেষ সংস্করণেও এই পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৪:৫৫

options
link
নিষিদ্ধ হতে পারে ইরানের ‘ইসলামিক বিপ্লব বিরোধী’ পতাকা! নয়া বিতর্ক বিশ্বকাপে
ইরানের পুরনো পতাকা। ফাইল ছবি।

ইরান নিয়ে ফিফার বিড়ম্বনা যেন ‘শেষ হয়েও হইল না শেষ!’ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য একটা সময় এশীয় দেশটির বিশ্বকাপ খেলা নিয়েই প্রশ্ন উঠছিল। কারণ গ্রুপ পর্বের তিনটি ম্যাচ মার্কিন মুলুকেই খেলতে হবে ইরানকে। দীর্ঘ টালবাহানার পর সেই জট কিঞ্চিৎ কেটেছে। তবে ‘শত্রুদেশ’ থেকে নিজেদের প্রস্তুতি শিবির মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে ইরান। এরমধ্যেই বিতর্ক শুরু হয়েছে অন্য একটা বিষয়ে। ইরানের জাতীয় পতাকা নিয়ে।

Advertisement

এমনিতে ইরানের দু’টো পতাকা রয়েছে। একটি বর্তমান ইসলামিক শাসকদের অনুমোদিত, অন্যটি প্রচলিত ছিল বিপ্লব-পূর্ববর্তী শাহদের শাসনামলে। দু’টো পতাকাতেই রয়েছে লাল-সাদা-সবুজের অনুভূমিক স্ট্রাইপ। তফাত হল, বর্তমানে সাদা স্ট্রাইপের উপরে রয়েছে ইসলামী প্রতীক এবং বার্তা। আর আগের পতাকায় সেই অংশে ছিল তরোয়ালধারী সিংহ এবং সূর্য।

Advertisement

বর্তমান ইসলামী শাসনের বিরোধী এবং বিপ্লব-পরবর্তী সময়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া ইরানিদের কাছে সেই ‘সিংহ-সূর্য’ পতাকা এখন প্রতিবাদের অঙ্গ। বিভিন্ন সময়েই দেশের বাইরে ইরানের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে এই পতাকার উপস্থিতি। তবে আসন্ন বিশ্বকাপে সেই ‘সিংহ-সূর্য’ পতাকাকে ‘নিষিদ্ধ’ করা হতে পারে। আর সেই সম্ভাবনা থেকেই সরব হয়েছে ‘দ্য ইনস্টিটিউট অফ ভয়েস অফ লিবার্টি’ নামে এক সংগঠন। ইতিমধ্যেই ফিফাকে চিঠি দিয়ে তারা জানিয়েছে, এই পতাকা নিষিদ্ধ করা চলবে না। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা থেকে কোনও জবাব না পাওয়ায় ক্যালিফোর্নিয়ার এক আদালতে মামলা করার প্রস্তুতিও নিচ্ছে ওই সংগঠন।

Advertisement

বিশ্বকাপে ইরানের ‘সিংহ-সূর্য’ পতাকা নিয়ে বিতর্ক নতুন নয়। কাতারে প্রতিযোগিতার শেষ সংস্করণেও এই পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। সেই প্রসঙ্গ উল্লেখ করে ওই সংগঠনের তরফে ফিফাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, কাতারের মতো পরস্থিতি মার্কিন-ভূমে তৈরি করা যাবে না। অন্যদিকে, ইরানের বর্তমান সরকার ‘সিংহ-সূর্য’ পতাকাকে ‘দেশবিরোধী’ হিসেবে চিহ্নিত করেছে। তারা আবার বিশ্বকাপ খেলতে যাওয়ার শর্ত হিসেবে ফিফাকে জানিয়েছে, তাদের জাতীয় পতাকাকে অসম্মান করা চলবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.