ছোটবেলার হারের জ্বালা মেটাতে সুইসদের বিরুদ্ধে তেতে নেইমাররা

কীসের প্রতিশোধ নিতে মরিয়া নেইমার-কুটিনহোরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৮, ১৮:৩২

options
link
ছোটবেলার হারের জ্বালা মেটাতে সুইসদের বিরুদ্ধে তেতে নেইমাররা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মতো আসরে অভিযান শুরু করছে ব্রাজিল। চারবারের খরা চলছে। স্বাভাবিকভাবেই তেতে আছেন নেইমাররা। তবে আর একটা মধুর প্রতিশোধের জন্যও হয়তো আজ খেলবেন ব্রাজিলিয়ানরা। অন্তত এই দলের চারজন তো বটেই।

Advertisement

[  আজ বিশ্বকাপে শুরু ব্রাজিলের অভিযান, মেসি-রোনাল্ডোর পর নেইমারের দিকে তাকিয়ে বিশ্ব ]

Advertisement

সেটা ২০০৯ সাল। অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে এই সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ডু অর ডাই ম্যাচ। নক আউটে উঠতে গেলে সুইজারল্যান্ডকে হারাতেই হত ব্রাজিলকে। কিন্তু বিধি বাম। সেবার খুদে সুইসদের বিক্রমে সাম্বার তাল কেটেছিল। সাক্ষী ছিলেন নেইমার, কুটিনহো, কাসেমিরো, অ্যালিসনরা। তখন সকলেই খুব ছোট ছোট। কিন্তু সেদিনের হারের জ্বালা সম্ভবত ভোলেননি নেইমাররা। ভোলার কথাও নয়। আর সময়ের কী পরিহাস! এবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে যখন বিশ্বকাপ অভিযান শুরু করছে ব্রাজিল, তখন দলে সেদিনের সেই চার খুদে। এখন অবশ্য তাঁরা পরিণত। উলটোদিকে আজকের সুইস দলেও আছেন সেদিনের তিন খেলোয়াড়- গ্রানিত জাকা, রিকার্ডো রডরিগেজ ও হ্যারিস সেফেরোভিক। তাঁরাও খুব ভাল জানেন, ছোটবেলার হারের শোধ নিতে চাগিয়ে থাকবেন কুটিনহোরা।

Advertisement

[  দাদার পাড়ায় বিশ্বকাপ ফ্লেভার! বেহালা চৌরাস্তা এখন হলুদ-সবুজ ]

মাঝে সময় পেরিয়ে গিয়েছে। প্রায় নটা বছর পরে ব্রাজিলের চারজনই ক্লাব ফুটবলে ভাল সাফল্য পেয়েছেন। নেইমার তো গোটা বিশ্বের নান্দনিক ফুটবলের অন্যতম কাণ্ডারী হয়ে উঠেছেন। মেসি-রোনাল্ডোর পরই তাঁর নাম উচ্চারিত হয়। অন্যদিকে, সুইস ফুটবলাররাও সফল, তবে ব্রাজিলের এই চতুর্ভুজের মতো এতটা নাম করতে পারেননি। কিন্তু সেদিনের কথা কেউ ভোলেননি। সেদিন সুইসদের উল্লাস যে নেইমারদের বুকে জ্বালা ধরিয়েছিল, আজ পরিণত ক্ষুরধার অ্যালিসনরা কি তার প্রতিশোধ নিতে ঝাঁপাবেন না! ছোটবেলার পরাস্ত হওয়ার প্রতিশোধ কি বড়বেলায় নিতে পারবেন না? একমাত্র খেলার মাঠই এরকম অভূতপূর্ব সুযোগ এনে দেয়। আর তার সদ্বব্যবহার করতে বদ্ধপরিকর সাম্বার দেশ। তবে এবার চ্যালেঞ্জ ও প্রত্যাশার চাপ যে আরও বেশি সেটাও তাঁদের থেকে ভাল আর কেউ জানেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.