সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মস্কোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আস্ত কঙ্কাল৷ কিংবা, শাকচুন্নির মতো কেউ আপনার সামনে হঠাৎ চলে এল৷ ভয় পাওয়াটাই স্বাভাবিক, বিশেষ করে যারা একটু ভূতে-টুতে বিশ্বাস করেন আর কি৷ মস্কোবাসীরও এখন তেমনই অবস্থা৷ কিন্তু ব্যাপারটা কী? আসলে গতকাল মস্কোতেই চিরাচারিত ‘ডে অফ ডেথ’ প্রথা পালন করেছে মেক্সিকানরা, আর সেজন্যই যত কাণ্ড৷
#EnDirecto Gran éxito del Carnaval del Día de Muertos en #Moscù en @Probadita_Mx en Gostiny Dvor (ulitsa Il’inka 4). ¡Acompáñanos! #CopaMundial #Rusia2018 pic.twitter.com/TGAEYgOhZ6
Advertisement— Embamex Rusia (@EmbaMexRus) 29 June 2018
Advertisement
[সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে]
বছরের পর বছর ধরে মেক্সিকোয় পালিত হয়ে আসছে ‘ডে অফ ডেথ’৷ এই দিন পরিবারের মৃতদের স্মরণ করার জন্য ভূত সেজে নাচা-গানা করে থাকেন মেক্সিকানরা৷ নিজেদের ঘরানার নাচ গান শেষে শহরের রাস্তায় রীতিমতো প্যারেড করেন ভূত-বেশধারীরা৷ মেক্সিকো সিটিতে এ চেনা ছবি৷ কিন্তু এবারে যেহেতু বিশ্বকাপ দেখতে রাশিয়ায় গিয়েছেন প্রচুর মেক্সিকান, আর ডে অফ ডেথের দিনটিও পড়েছে বিশ্বকাপের মধ্যেই, তাই মস্কোতেই এলাহি আয়োজন করে বসেছেন তাঁরা৷
В Мексике каждый год в ноябре празднуют “День мертвых”. В представлении местных жителей смерть является светлым началом, поэтому в этот день принято веселиться. В Москве к красочному карнавалу можно присоединиться сегодня #Mexico pic.twitter.com/1PBPS1K3tp
— Мировые РИА Новости (@RIA_Worldnews) 29 June 2018
প্রথমে প্রথামতো ভূতের বেশে মস্কোতে নির্দিষ্ট জায়গায় আয়োজন করা হয় মেক্সিকান ড্যান্সের৷ যেখানে মিউজিশিয়ান আনা হয়েছিল মেক্সিকো থেকে উড়িয়ে৷ এরপর একটি প্যারেডেরও কথা ছিল৷ কিন্তু অনুমতি মেলেনি স্থানীয় প্রশাসনের৷ অগত্যা অগোছালোভাবেই শহর ঘুরেছে কঙ্কাল, ব্রহ্মদত্যি, মামদোদের দল৷ আর তাতে নাকি বেজায় ভয় পেয়েছেন মস্কোবাসীর একাংশ৷ কেউ কেউ তো জ্যান্ত ভুতেদের ছবি তুলে টুইটও করেছেন৷
The Day of the Dead…@RT_com ..xmb pic.twitter.com/WswK95kNDI
— Mark Bosnich (@TheRealBozza) 29 June 2018
[বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট]
এসব আয়োজনের মধ্যে অবশ্য মেক্সিকোর ফুটবলাদের ডাকা হয়নি৷ তাদের ‘ডে অফ ডেথ’-এ অংশ নিতে বারণ করেছেন কোচ৷ আসলে সোমবারই পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে মাঠে নামছে মেক্সিকো৷ তাই কোচ আপাতত চাইছেন শুধু ফুটবলেই মন দিক খেলোয়াড়রা৷
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!