Argentina FIFA World Cup 2026 squad

মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?

বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে হঠাৎই মেসির চোট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় নিজেই মাঠ ছাড়ার ইঙ্গিত করেন আর্জেন্টাইন মহাতারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ০১:১৫

options
link
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
লিওনেল মেসি ও লিওনার্দো বালের্ডি। ফাইল ছবি।

চোট-জল্পনা উড়ে গিয়েছিল আগেই। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। এবার স্পষ্ট হয়ে গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে মাঠে নামতে তৈরি লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্বয়ং জানিয়েছেন সে কথা।

Advertisement

বিশ্বকাপের সপ্তাহ তিনেক আগে হঠাৎই মেসির চোট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় নিজেই মাঠ ছাড়ার ইঙ্গিত করেন আর্জেন্টাইন মহাতারকা। যা দেখে দ্রুত তাঁকে তুলে নেওয়া হয়। যে দৃশ্য উদ্বিগ্ন করে মেসির তামাম ভণ্ডকূলকে। তবে তারপরে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা- দু’পক্ষই স্পষ্ট করে দেয় যে মহাতারকার কোনও চোট লাগেনি। বরং পেশির ক্লান্তিতে ভুগছেন তিনি। এরপর জাতীয় শিবিরে যোগ দেওয়ার পর শুরুতে একাই অনুশীলন করছিলেন মেসি। সেই পর্ব মিটিয়ে অবশেষে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে মেসির চোট নিয়ে স্বস্তির খবর পেলেও দুঃসংবাদও রয়েছে আর্জেন্টিনা সমর্থকদের জন্য। এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না লিওনার্দে বালের্ডির। এই তরুণ ডিফেন্ডার প্র্যাকটিসের মাঝে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন। আর তাতেই ভেঙেছে বালের্ডির বিশ্বকাপ-স্বপ্ন। আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্ডির ডান পায়ের পেশিতে চোট লেগেছে এবং তিনি বিশ্বকাপের স্কোয়াডে (Argentina FIFA World Cup 2026 squad) থাকতে পারছেন না।’

Advertisement

এখনও বালের্ডির কোনও পরিবর্ত ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে কাপ-স্কোয়াডে ঢোকার দৌড়ে রয়েছেন মার্কোস সেনেসি। বোর্নমাউথের জার্সিতে ক্লাব ফুটবলে দুরন্ত মরশুম কাটিয়েছেন এই ডিফেন্ডার। এর বাইরে আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও ভাবনা রয়েছে আর্জেন্টিনা শিবিরে। মেসির মতো ফিটনেস ইস্যু নিয়ে বেস ক্যাম্পে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রে পারেদেস, ক্রিশ্চিয়ানো রোমেরো, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা এবং নিকো পাজ। এঁদের মধ্যে কয়েকজন দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। আবার মার্টিনেজ-পাজের মতো কয়েকজনের আরও একটু সময় লাগবে। যা খবর, হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলছেন না গোলকিপার এমি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন