Cristiano Ronaldo

বিশ্বকাপের ক্ষত না শুকোতেই ইঙ্গিতবাহী পোস্ট! রোনাল্ডোর মন্তব্যে দ্বিধাবিভক্ত নেটপাড়া

বিদায়ের রেশ কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পোস্ট নেটিজেনদের কার্যত অবাক করে দিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২১:০২

options
link
বিশ্বকাপের ক্ষত না শুকোতেই ইঙ্গিতবাহী পোস্ট! রোনাল্ডোর মন্তব্যে দ্বিধাবিভক্ত নেটপাড়া
ফুটবলের সেরা মঞ্চ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি সংগৃহীত।

বিশ্বকাপ জেতার স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে। স্পেনের কাছে শেষ মুহূর্তের গোলে ফুটবলের সেরা মঞ্চ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এরপর কেটে গিয়েছে বেশ কয়েক দিন। এবার বিদায়ের রেশ কাটতে না কাটতেই সোশাল মিডিয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পোস্টে নেটিজেনদের কার্যত দ্বিধাবিভক্ত নেটপাড়া।

Advertisement

স্পেনের বিরুদ্ধে নামার আগেই রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর লাস্ট ড্যান্স। বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না তাঁকে। মেগা টুর্নামেন্টে নিজের শেষ ম্যাচটা জানপ্রাণ লড়িয়ে খেলেছিলেন। কিন্তু জেতা হল না। বিদায়ের পর সদর্প ঘোষণা করেছিলেন, তিনি আসার আগে পর্তুগাল কিছুই জিততে পারেনি। ক্যাবিনেটে ছিল না কোনও ট্রফি। বিশ্বকাপ না পেলেও দেশের জন্য তিনটি প্রতিযোগিতামূলক ট্রফি রেখে যাচ্ছেন সিআর সেভেন। তার মধ্যে রয়েছে ইউরো কাপও। জানিয়েছিলেন, ১০ বছর আগের ইউরো জয় তাঁর কাছে বিশ্বকাপের সমতুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবার বিশ্বকাপের মাঝেই সোশাল মিডিয়ায় ২০১৬ সালের ইউরো জয়ের ছবি পোস্ট করেছেন পর্তুগিজ মহাতারকা। ক্যাপশনে লিখেছেন, ‘লক্ষ লক্ষ মানুষের জয়’। ইউরো কাপের দশম বার্ষিকীতে এমন পোস্ট করেছেন সিআর৭। এই পোস্টের পর সোশাল মিডিয়ায় সমালোচনার ঢেউ ওঠে। অনেকেই একে ‘অতীত স্মৃতিকে আঁকড়ে ধরে থাকা’ বলে কটাক্ষ করেছেন। অনেকেই লেখেন, স্মৃতি রোমন্থন অস্বাভাবিক নয়, কিন্তু বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ঠিক পরেই এমন পোস্ট বেমানান। অন্যজন লিখেছেন, ‘বিশ্বকাপ না জেতার যন্ত্রণা কখনও ভুলবেন না সিআর।’

Advertisement

সদ্য বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার হওয়া তারকার কথায়, “পর্তুগালকে তিনটে ট্রফি দিয়েছি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে তো পর্তুগাল কিছুই জিততে পারেনি। সবচেয়ে বড় খেতাব এসেছিল ২০১৬তে। ইউরোপসেরা হয়েছিলাম। আমার কাছে ওই সাফল্য বিশ্বকাপের থেকে কোনও অংশে কম নয়।” অনেকেই আবার সিআর৭-এর পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘ভুল তো কিছুই বলেননি রোনাল্ডো।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.