বিশ্বকাপ কত রূপকথার জন্ম দেয়। এবার যেমন কেপ ভার্দের কীর্তি নিয়ে চর্চা চলছে। সেই তুলনায় কিছুটা চাপা পড়ে গিয়েছে ডিআর কঙ্গোর কাহিনি। তাদের গল্পও কম আকর্ষণীয় নয়। গৃহযুদ্ধে পুড়ছে দেশ, আছে ইবোলা ভাইরাসের আতঙ্ক। ৫২ বছর পর বিশ্বকাপে নেমে রীতিমতো চমকে দিয়েছে আফ্রিকার দেশটি। আটকে দিয়েছে মহাশক্তিধর পর্তুগালকে। হারিয়েছে উজবেকিস্তানকে। রাউন্ড অফ ৩২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে কী হবে তা তো সময়ই বলবে। সেই অভিযানে নামার আগে জীবন সংগ্রাম নিয়ে মুখ খুললেন কঙ্গোর স্ট্রাইকার ইয়োনে উইসা।
আরও পড়ুন:
তিনি বলেন, “আমার দেশের অবস্থা খুব খারাপ। সেখানে বেঁচে থাকা সহজ নয়। পূর্ব কঙ্গোতে যুদ্ধ চলছে। যতবার আমরা দেশের জার্সি পরে নামি, আমরা ওদের কথা ভাবি। যখন আমরা মাঠে নামি, নিজেদের বলি, যাই হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে।” তাঁর সংযোজন, “আমরা শান্তি চাই। আর সমর্থকদের উদ্দেশে বলতে চাই, ‘ধন্যবাদ’। কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। শূন্য থেকে শুরু করে এখানে এসেছি। আমরা কালো পেন দিয়ে নিজেদের গল্প লিখব। তোমাদের আরও গর্বিত করার মতো কাজ আমাদের করতে হবে।”
বহু বছর ধরে ডিআর কঙ্গো যুদ্ধবিধ্বস্ত। দেশের বিভিন্ন প্রান্তে প্রায়ই বিস্ফোরণে মৃত্যুর খবর পাওয়া যায়। ছাড় পায় না শিশু-মহিলারাও। অন্যদিকে রয়েছে ইবোলার আতঙ্ক। গত একমাসে প্রায় ১০০০ জনের বেশি আক্রান্ত। মৃত্যু ছাড়িয়েছে ২৫০-র বেশি। ক্ষুধাসূচকের একেবারে নিচের দিকে। সুখী দেশগুলোর তালিকাতেও প্রায় সবার শেষে। অতীতে যখন কঙ্গো বিশ্বকাপ খেলতে এসেছিল, সেই স্মৃতিও সুখের হয়নি। ৫২ বছর আগে যখন তারা প্রথম বিশ্বকাপ খেলেছিল, তখন দেশটার নাম ছিল জাইরে। ৩ ম্যাচে ৯ গোল হজম করেছিল। এর মধ্যে যুগোশ্লাভিয়া দিয়েছিল ৯ গোল। কোনও গোল করতে পারেনি। এবার ৩ ম্যাচে ৪ গোল দিয়ে নকআউটে। ৩ গোল দিয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার উইসা।
তাঁর জীবনের গল্পও কম নাটকীয় নয়। পাঁচ বছর আগের জুলাই মাসে ভয়াবহ অ্যাসিড হামলা হয়েছিল তাঁর উপর। প্রায় অন্ধ হতে বসেছিলেন। এমনকী তাঁর মেয়েকেও অপহরণের চেষ্টা চালায়। কিন্তু স্বপ্ন পুড়ে যায়নি। তাঁর গোলেই স্বপ্ন দেখছে ইবোলা মহামারিতে দীর্ঘদিন ধরে সংকটে থাকা ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের