কখনও গভীর রাতে ম্যাচ। কখনও বা ভোরে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেরা গোলের পর গোল করছেন। অথচ আপনি সরাসরি ম্যাচ দেখতে পারছেন না। হয় সারাদিনের ক্লান্তিতে রাত জাগতে পারছেন না। নয়তো সকালে ঘুম ভাঙছে না। এদিকে হাইলাইটস দেখতে গিয়েও হাজার সমস্যা। এসব ক্ষেত্রে সাধারণত ইউটিউবই ভরসা। কিন্তু সেখানেও বাধা। তাহলে উপায় কী?
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, জি৫ অ্যাপেও সবাই হাইলাইটস দেখতে পারছেন না। এবার বিশ্বকাপ সম্প্রচার দায়িত্ব পেয়েছে জি৫। ৩ মাসের জন্য লাগবে ৭৯৯ টাকা। সেটা নাহয় ম্যাচের জন্য। কিন্তু সাধারণত হাইলাইটস বিনামূল্যেই দেখা যায়। তবে এখানেও সমস্যা। জি৫ অ্যাপে হাইলাইটস দেখতে গেলেও টাকা চাইছে। অর্থাৎ, যাঁরা সাবস্ক্রিপশন নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই হাইলাইটস দেখতে পারবেন।
ক্লাব ফুটবলের ক্ষেত্রে হাইলাইটস দেখার সবচেয়ে ভালো উপায় ইউটিউব। সেখানে বিনামূল্যেই ম্যাচ দেখা যায়। সাধারণত সম্প্রচারকারী চ্যানেল থেকেই ভিডিও আপলোড করা হয়। কিন্তু এখানেও বিপত্তি। জি৫-র ইউটিউব চ্যানেলে যে হাইলাইটস আছে, তা দেখে অবাক দর্শকরা। সেই ভিডিওতে গোলের কোনও ফুটেজই নেই। তাহলে আর দেখার কী মানে? ফিফার অফিশিয়াল চ্যানেল থেকেও হাইলাইটস আপলোড করা হয়। তবে তা অনেক পরে। এছাড়া কিছু চ্যানেল হাইলাইটস আপলোড করে ঠিকই, তবে তা কিছুক্ষণ পরে উধাও হয়ে যায়।
তাহলে উপায়? সেটা খুব সহজ। যে ম্যাচটির হাইলাইটস দেখতে চান, গুগলে গিয়ে সেই ম্যাচটি সার্চ করুন। ধরা যাক, বুধবার সকালের আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচটির হাইলাইটস দেখতে চান। তাহলে সার্চ করুন Argentina vs Algeria। স্কোরবোর্ডের নীচে খোদ ফিফার ওয়েবসাইটের ভিডিও থাম্বনেল থাকবে। সেটাতে ক্লিক করলেই হাইলাইটস দেখতে পারবেন। কিংবা গুগলে ইংরেজিতে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026) লিখলে সব ম্যাচ চলে আসবে। সেখান থেকে নির্দিষ্ট ম্যাচে ক্লিক করলেই নীচে একই ভাবে ফিফার ওয়েবসাইট চলে আসবে। সেখানেই দেখতে পারবেন হাইলাইটস।

সর্বশেষ খবর
-
বাঘে ভরা জঙ্গলের মাঝে শিবমন্দির! দুর্গম পথ পেরিয়ে এই জ্যোতির্লিঙ্গ দর্শন করেন পূণ্য়ার্থীরা
-
বলে বলে হয়রান, গাঁটের কড়ি খরচ করেই ৩.৫ কিমি রাস্তা সারাই কর্নাটকের ‘বিরক্ত’ কৃষকদের
-
ঠাকুরঘরে টিকটিকির আনাগোনা কি মা লক্ষ্মীর আশীর্বাদ? কী বলছে বাস্তুশাস্ত্র
-
‘পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন’, নিট প্রশ্নফাঁস কাণ্ডে উলটে রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
এক দশকের তিক্ততা ভুলে ‘রিইউনিয়ন’! ভরা মঞ্চে একতাকে জাপটে চুমু রামের