FIFA World Cup 2026

অর্ধেক দামে বিশ্বকাপের টিকিট, লাগবে না বাস ভাড়াও! কাদের জন্য দরাজহস্ত মামদানি?

দেশে বসছে বিশ্বকাপের আসর। কিন্তু আমজনতা কি মাঠে বসে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে পারবেন? প্রশ্ন ছিল মার্কিন মুলুকের অন্দরেই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৬:১১

options
link
অর্ধেক দামে বিশ্বকাপের টিকিট, লাগবে না বাস ভাড়াও! কাদের জন্য দরাজহস্ত মামদানি?
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফাইল ছবি।

দেশে বসছে বিশ্বকাপের আসর। কিন্তু আমজনতা কি মাঠে বসে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে পারবেন? প্রশ্ন ছিল মার্কিন মুলুকের অন্দরেই। কারণ বিশ্বকাপ টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের আয়ত্তে নেই টিকিটের দাম। এহেন পরিস্থিতিতে বিশেষ উদ্যোগ নিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কবাসীর জন্য প্রায় অর্ধেক দামে টিকিটের ব্যবস্থা করেছেন তিনি। বিনামূল্যে বাসে যাতায়াতের ব্যবস্থাও করছেন।

Advertisement

বৃহস্পতিবার বিশ্বকাপ নিয়ে একাধিক ঘোষণা করেছেন মামদানি। তাঁর কথায়, “আমাদের ঘরে বিশ্বকাপ আসছে। আমাদের খেটে খাওয়া মানুষ যেন সেই অভিজ্ঞতার স্বাদ পেতে পারেন, সেটা নিশ্চিত করতে চাই। আয়োজকদের সঙ্গে বৈঠক করে বিশ্বকাপ টিকিট সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপ করছি আমরা।” জানা গিয়েছে, বিশ্বকাপের টিকিটের দাম প্রায় ১০০ ডলার ছুঁয়েছে। তার অর্ধেক দামে কিছু টিকিটের ব্যবস্থা করা হবে। অর্থাৎ ৫০ ডলারের বিনিময়ে টিকিট পাবেন আমজনতা। স্রেফ মেটলাইফ স্টেডিয়ামের জন্যই এই ব্যবস্থা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ওই স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ রয়েছে। এছাড়াও প্রি কোয়ার্টার এবং কোয়ার্টারের ম্যাচ খেলা হবে। এই সাতটি ম্যাচের অন্তত এক হাজার টিকিটের ব্যবস্থা করেছে মামদানির প্রশাসন। এই টিকিটগুলির জন্য লটারি হবে আগামী ২৫ থেকে ৩০ মে পর্যন্ত। প্রত্যেকদিন অন্তত ৫০ হাজার মানুষ লটারিতে নাম লেখাতে পারবেন। লটারির বিজেতারা সর্বাধিক দু’টি টিকিট কিনতে পারেন এবং এই টিকিট হস্তান্তরযোগ্য নয়।

Advertisement

বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্কে বাস এবং অন্যান্য গাড়িভাড়াও মাথাচাড়া দিয়েছে। কিন্তু লটারিতে জিতে যাঁরা টিকিট কাটবেন, তাঁদের যাতায়াতের বাসভাড়াও ধরা থাকবে টিকিটের দামের মধ্যেই। অর্থাৎ খেলা দেখতে যাওয়ার জন্য আলাদা খরচ করতে হবে না তাঁদের। উল্লেখ্য, নিজেকে বহুবার ফুটবলপ্রেমী হিসাবে দাবি করেছেন মামদানি। নিউ ইয়র্কের যাবতীয় পরিষেবা যেন আমজনতার সাধ্যের মধ্যে আসে, নির্বাচনে সেই নিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবার বিশ্বকাপের টিকিটও আমজনতার কাছে পৌঁছে দিতে চাইছেন মামদানি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.