Advertisement
Advertisement
Manuel Neuer

বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির, ৪০-এ অবসর ভেঙে ফিরলেন ন্যয়ার

সম্ভাবনা ছিল। বাস্তবেও তাই ঘটল। অবসর ভেঙে ফিরলেন ম্যানুয়েল ন্যয়ার। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাঁকে প্রথম গোলরক্ষক হিসাবে রেখে চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৪:৫৮

options
link
বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির, ৪০-এ অবসর ভেঙে ফিরলেন ন্যয়ার zoom
ম্যানুয়েল ন্যয়ার। ফাইল ছবি।
Advertisement

সম্ভাবনা ছিল। বাস্তবেও তাই ঘটল। অবসর ভেঙে ফিরলেন ম্যানুয়েল ন্যয়ার। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাঁকে প্রথম গোলরক্ষক হিসাবে রেখে চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করলেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান। ৪০ বছরের নয়্যার ২০২৪ ইউরোর পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। কিন্তু তাঁর বিশাল অভিজ্ঞতা এবং দুরন্ত পারফরম্যান্সকে মাথায় রেখে নয়‍্যারকে ফেরানো হল জার্মানির স্কোয়াডে।

২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র ফুটবলার হিসাবে কেবল নয়্যারই থাকছেন এবারের বিশ্বকাপে। এক যুগ আগের সেই দলে ছিলেল মাটিয়াস গিন্টারও। ৩২ বছরের এই তারকা আলোচনায় থাকলেও কোচ তাঁকে রাখা হয়নি জার্মানি দলে। দল ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে জার্মান কোচ বলেন, “ম্যানুয়েলের মান সম্পর্কে আমরা সকলেই অবগত। ও দলের জন্য কী অবদান রাখতে পারেন, তা সবাই জানেন। আমরা ওকে এক নম্বর গোলকিপার হিসাবেই পরিকল্পনা করেছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জার্মানি দলের নেতৃত্ব নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে পরিষ্কার হয়েছে, আসন্ন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্বে থাকছেন জসুয়া কিমিচ। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকলেও ন্যয়ারকে নেতৃত্ব দেওয়া হয়নি। দলে জায়গা ধরে রেখেছেন ম্যাঞ্চেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন উইঙ্গার লিরয় সানে। পাশাপাশি, চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন বায়ার্নের প্রতিভাবান মিডফিল্ডার জামাল মুসিয়ালা, যা দলের শক্তি আরও বাড়াবে।

জায়গা পেয়েছেন আর্সেনালের হয়ে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী কাই হাভার্টজ, লিভারপুলের ফ্লোরিয়ান উইর্টজ এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও। ১৮ বছর বয়সি ফরোয়ার্ড বায়ার্নের লেনার্ট কার্লও প্রথমবারের বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। ২৬ জনের স্কোয়াডে নেই বার্ট আনড্রিখ, নিকলাস ফুলক্রুগের মতো ফুটবলার। চোটের কারণে ছিটকে গিয়েছেন বার্সেলোনা গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাবরি। ২০১৮ এবং ২০২২ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া জার্মানি এবার রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের গ্রুপে রয়েছে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। উল্লেখ্য, জার্মানির বিশ্বকাপ জার্সিও উন্মোচিত হয়েছে বৃহস্পতিবার। 

জার্মানির বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ম্যানুয়েল ন্যয়ার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল।
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন।
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, জসুয়া কিমিচ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লেরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.