ফুটবলের মহাযুদ্ধ
FIFA World Cup 2026

কেরলে ব্রাজিলের পতাকা ছিঁড়ে দিচ্ছে আরএসএস! অক্ষত আর্জেন্টিনার নীল-সাদা, কেন এই বিভেদ?

উৎসবের মেজাজের মধ্যে ছন্দপতন। শোনা যাচ্ছে কেরলের কোল্লাম জেলায় নাকি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ব্রাজিল সমর্থকদের পতাকা লাগাতে বাধা দিচ্ছে আরএসএস অনুগামীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৭:৫৩

options
link
কেরলে ব্রাজিলের পতাকা ছিঁড়ে দিচ্ছে আরএসএস! অক্ষত আর্জেন্টিনার নীল-সাদা, কেন এই বিভেদ?
কেরলে ব্রাজিলের পতাকা খুলছে আরএসএস। ভাইরাল ছবি।

ফুটবল বিশ্বকাপ শুরু হতেই ঈশ্বরের আপন দেশে চূড়ান্ত উন্মাদনা। কার্যত গোটা কেরল সেজে উঠেছে বিশ্বকাপের রংয়ে। কেরালার অলিগলিতে কোথাও আর্জেন্টিনার নীল-সাদা তো কোথাও ব্রাজিলের হলুদ জার্সি-একে অপরের টক্কর দিচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও ফ্রান্স, স্পেন, জার্মানির মতো দেশগুলোর পতাকাও শোভা পাচ্ছে বিভিন্ন পাড়ায়। স্থানীয়দের কাছে এই অঞ্চলগুলো এখন আর কেবল সাধারণ রাস্তা নয়, বরং একেকটা ফ্যান জোন।

Advertisement

কিন্তু এ হেন উৎসবের মেজাজের মধ্যে ছন্দপতন। শোনা যাচ্ছে কেরলের কোল্লাম জেলায় নাকি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ব্রাজিল সমর্থকদের পতাকা লাগাতে বাধা দিচ্ছে আরএসএস অনুগামীরা। অন্তত এমনটাই অভিযোগ উঠছে। স্থানীয় ব্রাজিল সমর্থকদের দাবি, সংঘ পরিবারের কর্মীরা পাড়ায় পাড়ায় ব্রাজিলের পতাকা দেখলেই সেগুলি ছিঁড়ে দিচ্ছেন। এমনকী আরএসএসের অভিযোগের ভিত্তিতে পুলিশ আধিকারিকরাও নাকি ব্রাজিলের পতাকা লাগাতে নিষেধ করছেন স্থানীয়দের। যদিও আর্জেন্টিনার পতাকা নিয়ে এই ধরনের কোনও সমস্যা দেখা যায়নি। অন্য কোনও দেশের পতাকাও কেউ ছেড়েনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কেন ব্রাজিলের পতাকাই ছিড়ছেন সংঘ কর্মীরা? সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, সংঘ পরিবারের ব্রাজিলের পতাকায় আপত্তি ওই পতাকার রং এবং নকশার জন্য। আরএসএস ধরে নিচ্ছে সবুজ-হলুদ ওই পতাকা অনেকটা পাকিস্তানের সবুজ-সাদা পতাকার মতো। ফলে ওই সবুজ পতাকা এলাকায় এলাকায় লাগানো থাকলে শিশু ফুটবল সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আরএসএসের এই আচরণে ক্ষুব্ধ স্থানীয়রা।

Advertisement

পুরো বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় রীতিমতো লেখালেখি শুরু হয়েছে। যদিও আদৌ এই খবর সত্যি কিনা-সেটা স্পষ্ট নয়। তবে অভিযোগ সত্যি হলে সেটা বেশ আপত্তিজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.