দক্ষিণ আমেরিকার ফুটবল মানেই টানটান উত্তেজনা, দুই দলের সমর্থকদের বিবাদ। সেখান থেকে রক্তারক্তি কাণ্ডও নতুন কিছু নয়। এবার সেই তালিকায় নাম জুড়ল প্যারাগুয়ের প্রিমেরা ডিভিশনের ‘সুপারক্লাসিকো’র। রবিবার রাজধানী আসুনসিওনের ডেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে অলিম্পিয়া ও সেরো পোর্তেনোর ম্যাচ বন্ধ হয়ে গেল ২৯ মিনিটের মাথায়। মারামারিতে আহত হলেন অন্তত ৫০ জন। পুলিশ আপাতত গ্রেপ্তার করেছে ৬০ জনকে।
আরও পড়ুন:
লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা দল অলিম্পিয়া ও সেরো পোর্তেনো। আসুনসিওন শহরের দুই ক্লাবের ম্যাচ ঘিরে উত্তেজনা থাকেই। সোমবার যথাসময়ে শুরু হয়েছিল ‘সুপারক্লাসিকো’। এদিকে মাঠের বাইরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। পুলিশের মতে সেরো পোর্তেনোর সমর্থকরা টিকিট ছাড়াই জোর করে মাঠে ঢুকে পড়েন। এরপর নিজেদের গ্যালারি থেকে বিপক্ষ সমর্থকদের উদ্দেশ্য করে আতশবাজি ছুড়তে থাকে তারা। এখানেই শেষ নয়। পুলিশের দাবি, বোতলে মূত্র ভরে সেগুলোও অলিম্পিয়ার গ্যালারির দিকে ছোড়া শুরু হয়। যা নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে টিয়ার গ্যাস ও পরে রবারের গুলি ছুড়তে শুরু করে। তাতে অবস্থা হাতের বাইরে চলে যায়। ম্যাচের ২৯ মিনিটের মাথায় সেরো পোর্তেনো সমর্থকরা দল বেঁধে মাঠে নেমে এসে পালটা পুলিশকে আক্রমণ করা শুরু করে। এক পুলিশকর্মীর নাক ফাটে, আরেক পুলিশকর্মীর মুখে একাধিকবার আঘাত করা হয়। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। দু’জনেরই অস্ত্রোপচার করতে হবে। সব মিলিয়ে ৬ জন পুলিশ আহত হয়েছে বলে খবর। এদিকে গ্যালারি তখন ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
#Apertura2026 | ¡IMPACTANTE! 😮
Terrible esto. Momento exacto en donde un efectivo de los casco azules cae totalmente sin fuerzas y prácticamente inconsciente, ayudado por otro policia de eventos deportivos y algunos miembros de la barra brava de Cerro Porteño.
📹 Gentileza |… pic.twitter.com/XIcGlt8Fne
— Vs Sports (@SomosVsSports) April 19, 2026
সব মিলিয়ে ৫০ জন আহত হয়েছেন। মারামারির ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কাদের মাধ্যমে ঝামেলার সূত্রপাত, তা তদন্ত করা হচ্ছে। যাতে ভবিষ্যতে তাঁদের স্টেডিয়াম থেকে নির্বাসিত করা যায়। ৪০ হাজার দর্শক আগত এই ম্যাচে তখনও কোনও দল গোল করতে পারেনি। হোম ম্যাচ ছিল অলিম্পিয়ার। সেরো পোর্তেনোর বক্তব্য, নিরাপত্তার দায়িত্ব ছিল অলিম্পিয়ার। তাই ম্যাচ বাতিল হলে পয়েন্ট সেরো পোর্তেনোর প্রাপ্য। অন্যদিকে অলিম্পিয়ার দাবি, যেহেতু সেরো পোর্তেনোর সমর্থকদের জন্য ঝামেলা শুরু, তাই তাদের ৩ পয়েন্ট প্রাপ্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু