Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Mohun Bagan

আবহাওয়ার সঙ্গে লড়ে জয়ে তৃপ্ত, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন মোহনবাগান কোচ

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নর্থইস্টের ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে গিয়ে কিছুটা চাপমুক্ত মোহনবাগান। তবে তিন পয়েন্ট নিয়ে কাজ শেষ হয়ে যায়নি, বরং মোহনবাগান কোচ গুয়াহাটি থেকেই পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:২২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:২২

options
link
আবহাওয়ার সঙ্গে লড়ে জয়ে তৃপ্ত, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন মোহনবাগান কোচ zoom
নর্থইস্টের বিরুদ্ধে জয়ের পর সবুজ-মেরুন দল। ছবি মোহনবাগান সোশাল মিডিয়া।
Advertisement

কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নর্থইস্টের ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে গিয়ে কিছুটা চাপমুক্ত মোহনবাগান (Mohun Bagan)। শর্ট লিগে বাকি ম্যাচগুলো একেকটি ফাইনালের সমান বলে মনে করছেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা। তবে কঠিন পরিস্থিতি থেকে তিন পয়েন্ট নিয়ে কাজ শেষ হয়ে যায়নি, বরং মোহনবাগান কোচ গুয়াহাটি থেকেই পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন।

পরের ম্যাচে জেমি ম্যাকলারেনদের প্রতিপক্ষ এফসি গোয়া। যারা চার পয়েন্ট কম পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তাই নর্থইস্ট ম্যাচকে অতীত মনে করেই গোয়া ম্যাচ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন মোহনবাগান কোচ। নর্থইস্ট ম্যাচ জিতে উঠে লোবেরা বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের ম্যাচ, এফসি গোয়ার বিরুদ্ধে। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আপাতত নর্থইস্ট ম্যাচ ভুলে আগামী ম্যাচের দিকে তাকাতে হবে। তবে এই ম্যাচে আমরা ভালো সুযোগ পেয়েছি এবং ফলাফলও গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য ভালো পদক্ষেপ, আর এই ম্যাচ নিয়ে ভাবার অবকাশ নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গুয়াহাটির প্রতিকূল আবহাওয়ায় তিন পয়েন্ট পাওয়াটা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন লোবেরা। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট না এলে কিছুটা চাপ বাড়ত মোহনবাগানের। লোবেরা আরও বলেন, “এমন আবহাওয়ায় তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। এমন পরিস্থিতিতে এই পয়েন্টগুলো আমাদের জন্য ভীষণ জরুরি। কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়রা যে পরিশ্রম করেছে, তাতে আমি খুশি।”

তবে মোহনবাগান কোচের মাথা ব্যথা আপুইয়া আর আলবার্তোর চোট। এই দুই ফুটবলারকেই তিনি নর্থ-ইস্টের বিরুদ্ধে পাননি। যত দ্রুত সম্ভব দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলারকে পেতে চাইছেন তিনি। মোহনবাগান কোচ মনে করছেন নর্থইস্ট ম্যাচে তাঁর ছেলেরা আরও একটি গোল করতে পারত। তবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েও যে জয় তুলে আনতে পেরেছেন রবসনরা তাতেও খুশি হয়েছেন লোবেরা। এই মুহূর্তে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান। নয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই সিটি এফসি। আর নয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সন্দেশ জিঙ্ঘানরা। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। লিগ টেবিল দেখেই বোঝা যাচ্ছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলোর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.