সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপ (Qatar World Cup) শুরুর আগেই একে একে তারকারা সব ছিটকে যাচ্ছেন। চোট-আঘাত লাল চোখ দেখাচ্ছে। সেনেগাল পাচ্ছে না সাদিও মানেকে। আর্জেন্টিনা শিবিরের দুই ফুটবলার চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছেন। তাঁদের পরিবর্তও খুঁজে নেওয়া হয়েছে। ফ্রান্স পাচ্ছে না ব্যালন ডি’ অর জয়ী করিম বেনজেমাকে। এর মধ্যেই খবর বেলজিয়াম প্রথম দু’ ম্যাচে পাচ্ছে না বিপজ্জনক ফুটবলার রোমেলু লুকাকুকে (Romelu Lukaku)।
গ্রুপ এফ-এ বেলজিয়ামের গ্রুপে রয়েছে কানাডা, মরোক্কো ও ক্রোয়েশিয়া। বেলজিয়ামের প্রথম ম্যাচ কানাডার বিরুদ্ধে। বুধবার কাতার বিশ্বকাপে নামছে বেলজিয়াম। ২৭ নভেম্বর বেলজিয়ামের পরবর্তী খেলা মরক্কোর সঙ্গে। ১ ডিসেম্বর ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা রয়েছে বেলজিয়ামের।
[আরও পড়ুন: বাটলারের বিশ্বজয় তাতাবে কেনদের? কাতারে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে কী বললেন ট্রেভর মর্গ্যান?]
অর্থাৎ কানাডা ও মরোক্কোর বিরুদ্ধে বেলজিয়াম পাচ্ছে না লুকাকুকে। কাতারে নামার পরে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে নামতে দেখা যায়নি রোমেলু লুকাকুকে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠেননি বেলজিয়ামের এই ফুটবলার।
বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের হাতের অন্যতম সেরা অস্ত্র রোমেলু লুকাকু। বেলজিয়ামের ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলের মালিক তিনি। এরকম এক অস্ত্রের উপরে যে আস্থা রাখবেন মার্টিনেজ, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: গর্বের প্রাপ্তি! মাদ্রিদের বিখ্যাত ফুটবল মিউজিয়ামে মারাদোনার পাশে জায়গা পেয়েছে এক বাঙালির জার্সিও]
সর্বশেষ খবর
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব