সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনিয়র দল যখন আইএসএল খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই বুধবার কলকাতা লিগে (Calcutta Football League) সুপার সিক্সে যাত্রা শুরু করতে চলেছে মহামেডান (Mohammedan SC)। সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফিল দেওয়ানদের প্রতিপক্ষ ভবানীপুর।
গত তিন মরশুম টানা কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব ভালো অবস্থা নয় মহামেডানের। সুপার সিক্সে উঠে এলেও গ্রুপ এ-তে তৃতীয় হয়েছে হাকিম সেগেন্ডোর ছেলেরা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। অন্যদিকে এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ডহারবার তাদের থেকে ১৩ পয়েন্ট বেশি পেয়েছে। এমনকী প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলেতে আসা সুরুচি সংঘের সংগ্রহ ১২ ম্যাচে ২৪ পয়েন্ট। যা মহামেডানের থেকে পাঁচ পয়েন্ট বেশি।
[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে রাজনীতি হয়েছে! পিটি উষার বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ]
এমন পরিস্থিতি থেকে এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে, সুপার সিক্সে দারুণ কিছু করতে হবে সাদা-কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের। যদিও অভিজ্ঞ ফুটবলার তন্ময় ঘোষ, সজল বাগদের সুপার সিক্সের আগেই ছেড়ে দিয়েছে তারা। অভিজ্ঞ ফুটবলার বলতে রয়েছেন দীপু হালদার। অন্যদিকে সুপার সিক্সে উঠে আসা ভবানীপুর এবার দারুণ ছন্দে রয়েছে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে গ্রুপ বি-থেকে সুপার সিক্সে উঠে এসেছে তারা। গ্রুপ পর্বে তারা একটি মাত্র ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। একটিতে ড্র করেছে। গোলের মধ্যে রয়েছেন জিতেন মুর্মূ। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল ম্যাচ হারলেও সুপার সিক্সে আর হারের পুনরাবৃত্তি চান না ভবানীপুর কোচ সৈয়দ রমন।
[আরও পড়ুন: ভারতীয় টেবিল টেনিসে ইন্দ্রপতন, প্রয়াত টিটি-র ‘দ্রোণাচার্য’ জয়ন্ত]
সর্বশেষ খবর
-
অপারেশন সিঁদুরে ভারতে হামলার অস্ত্র! পাকিস্তানের সেই যুদ্ধবিমান এবার যাচ্ছে বাংলাদেশের হাতে
-
‘দুই পৃথিবী’র নস্ট্যালজিয়া উসকে একসঙ্গে দেব-জিৎ, কবে পর্দায় ফিরছে পুরনো জুটি?
-
সীমানা পুনর্বিন্যাসে না, আগামী ২৫ বছর লোকসভায় ৫৪৩ আসন রাখার প্রস্তাব খাড়গের
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক