মোহনবাগান: ৮
সাউথ ইউনাইটেড: ০
ডুরান্ডে স্বপ্নের ফর্মে মোহনবাগান (Mohun Bagan)। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার দুর্বল সাউথ ইউনাইটেডকে ৮ গোলের মালা পরাল সবুজ-মেরুন শিবির। দিন দুই আগে সিআইএসএফকে ৮ গোল দিয়েছিল ইস্টবেঙ্গলও। পিছিয়ে রইল না মোহনবাগানও। অনবদ্য হ্যাটট্রিক করলেন মনবীর সিং। স্ট্রাইকার হিসাবে তিনি যে আগামী দিনে সফল হতে পারেন, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন পাঞ্জাব তনয়। এই একপেশে জয়ের ফলে ডুরান্ডের নক-আউটে নিশ্চিত হয়ে গেল সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন:
প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড যে শক্তিশালী মোহনবাগানকে সেভাবে বেগ দিতে পারবে না, সেটা ম্যাচের আগে থেকেই জানা ছিল। তবে ডুরান্ড কাপের এই ম্যাচ যে এতটা একপেশে হয়ে যাবে, সেটা কেউই প্রত্যাশা করেননি। কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকে যেভাবে বেঙ্গালুরুর ক্লাবটি সবুজ-মেরুন শিবিরের সামনে কার্যত আত্মসমর্পণ করে গেল, সেটা একপ্রকার অভাবনীয়।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ